সম্প্রতি শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক। ধারাবাহিক শুরুর দিন থেকেই TRP তালিকায় বিরাট বড় পরিবর্তন এসেছিল। বাংলা সেরা মিঠাই কে সরিয়ে দিয়ে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকটি TRP তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল টানা ১৪ সপ্তাহ। তারপর যদিও মিঠাই নিজের পুরনো জায়গা ছিনিয়ে নিয়েছে কিন্তু তাতেও ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। ধারাবাহিকে ঋদ্ধি ও খড়ির পাশাপাশি বাকি জুটিদের ও দর্শক দারুণ পছন্দ করে। বিশেষ করে বনি এবং কুনালের জুটি দর্শকের সবথেকে বেশি প্রিয় তা বোঝাই যায়। একাধিক ফ্যানপেজে সোশ্যাল মিডিয়ায় এই জুটির নামে।
বনি হলো ভট্টাচার্য্য বাড়ির ছোট মেয়ে। মেয়ে হলেও তার চালচলন, পোশাক-আশাক সমস্তটাই ছেলের মতো, এক কথায় টমবয়। আর অন্যদিকে কুনাল সিংহ রায় বাড়ির ছোট ছেলে। শান্তসৃষ্ট, ভদ্র, নম্র স্বভাবের একজন মানুষ। আর এই দুজনের কেমিস্ট্রি পর্দা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে যে দর্শকের নজর বারবার কেড়ে নিচ্ছে এই জুটি।
সম্প্রতি ধারাবাহিকে দোল উৎসব পর্ব চলছে আর সেখানেই ভট্টাচার্য্য বাড়ির তিন মেয়ে এবং সিংহ রায় বাড়ির প্রত্যেকের দল খেলায় মেতে উঠেছে। রাহুল এবং দ্যুতির বিয়ের পর এই আয়োজন করা হয়েছে সিংহ রায় বাড়িতে সেখানে সবাই জুটি বেঁধে রং খেলছে। এই দোল উৎসবের হাত ধরেই ঋদ্ধি এবং খড়ি আরও কিছুটা কাছাকাছি এসেছে। অন্যদিকে বনি কুনাল কে জব্দ করার জন্যে বেশ করে রং মাখিয়েছে পিচকারী’ দিয়ে। কিন্তু কুনাল বনির থেকে প্রতিশোধ নেওয়ার আগেই ভাঙ খেয়ে একেবারে আউট। আর নেশার ঘোরে সে চারিদিকে শুধু বনিকে দেখতে পাচ্ছে।
এরকম করতে করতে হঠাৎ করে সে বনিকে জড়িয়ে ধরে রং মাখানো চেষ্টা করে জোর করে। আর এই দৃশ্য দেখে ফেলে কুণালের মা। এই দৃশ্য দেখে রীতিমতো ভিমরি খেয়ে ওঠেন। কুনাল এবং বনিকে একসঙ্গে দেখে ধারাবাহিকের একটি ফ্যান পেজ থেকে কুনাল এবং বনির এই খুনসুটির মুহূর্ত শেয়ার করা হয়েছে। আর যা দর্শকরা দারুণ পছন্দ করেছে। ইতিমধ্যেই হাজার হাজার লাইক পড়েছে ভিডিওটিতে কমেন্ট বক্সে অনেকেই বনি এবং কুণালের জুটির প্রশংসা করেছেন।
View this post on Instagram
আরও পড়ুন: Web Series Tandav: হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে! আমাজনের বিরুদ্ধে এফআইআর




