Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

জগদ্ধাত্রীর আরাধনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পোস্ট করলেন ভিডিও

জগদ্ধাত্রীর আরাধনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পোস্ট করলেন ভিডিও

বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অঞ্জলী দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির শান্তিকুঞ্জ প্রাঙ্গণে এবার জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে। পুজো ঘিরে সাজো সাজো রব শান্তিকুঞ্জে। আর সেই পুজোর ভিডিও ফেসবুকে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী।

&https://www.facebook.com/552897051776642/posts/1545394149193589/

শান্তিকুঞ্জের সবথেকে বড় সদস্য তথা শান্তিকুঞ্জের কর্তা শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী নিজেই পুজোর কাজ তদারকি করছেন। শান্তিকুঞ্জ সূত্রের খবর, কোভিডের কারণে কাউকে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি। সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, কোভিড থেকে বাঁচতে এবার প্রথম জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। কাঁথির শান্তিকুঞ্জে বছরের পর বছর মা লক্ষ্মীর আরাধনা হয়। কাঁথিতে ভবতারিণী মন্দিরে কালী পুজোতেও অংশ নেন শিশির অধিকারী। লক্ষ্মীপুজো ও কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর উদ্যোগ নিয়েছে অধিকারী পরিবার।

আরও পড়ুন: আরও ৩ কোটি টিকা চেয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal