Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘বউয়ের মুখ গোমড়া কেন?’ গায়ক স্নিগ্ধজিতের সাফল্যে খুশি নন তার স্ত্রী অদিতি, অভিযোগ নেটিজেনদের! পাল্টা প্রতিবাদ গায়কের

‘বউয়ের মুখ গোমড়া কেন?’ গায়ক স্নিগ্ধজিতের সাফল্যে খুশি নন তার স্ত্রী অদিতি, অভিযোগ নেটিজেনদের! পাল্টা প্রতিবাদ গায়কের

জি বাংলা ‘সারেগামাপা’ এর একজন অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন বালুরঘাটের ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। এবার তিনি সুযোগ পেয়েছেন জাতীয় স্তরের সারেগামাপার মঞ্চে নিজের প্রতিভা প্রদর্শন করার। শুরুতেই মিলেছে সাফল্য। বিচারকের কাছ থেকে প্রশংসার পাশাপাশি জুটেছে মেডেল। সেই মেডেল নিয়েই বাবা-মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গ্রামের বাড়ি পৌঁছে গিয়েছিলেন স্নিগ্ধজিৎ যা বালুরঘাট থেকে আরও 60 কিলোমিটার দূরে।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা দারুণ খুশি হয়েছেন। কিন্তু তাদের একাংশ স্নিগ্ধজিৎ এর স্ত্রী অদিতিকে গম্ভীর দেখে প্রশ্ন তুলেছেন বরের সাফল্যের স্ত্রী খুশি নয় কেন, সেই নিয়ে। প্রসঙ্গত গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মা এবং স্ত্রীকে নিজের মেডেল পরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গায়ক নিজেই। কিন্তু সেখানেই স্নিগ্ধজিৎ এর স্ত্রী অদিতি মোটেও খুশি নন, এমনটাই অভিযোগ নেটিজেনদের একটি বড় অংশের।

এদিন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট এর মাধ্যমে অবশ্য পাল্টা প্রতিবাদ করতে দেখা গেছে তাকে। তিনি জানিয়েছেন তিনি কলকাতার পৌঁছানোর আগেই সারারাত ধরে জার্নি করে তার স্ত্রী তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছিলেন। পাশাপাশি কুড়ি ঘণ্টা জার্নি করে তারা আবার ফিরে যান গ্রামে।

আরও পড়ুন: খুদের থেকে গোলাপ নিয়ে ভক্তদের “Rose Day” উইশ করল কার্তিক

তাই তার স্ত্রী ভিডিওয় মোটেই গম্ভীর নন বরং এতটা পথ জার্নির ফলে বেশ ক্লান্ত, এমনটাই জানিয়েছেন গায়ক।পাশাপাশি তার সাফল্যের পিছনে তার স্ত্রী অদিতির যে প্রচুর আত্মত্যাগ রয়েছে সে কথাও অনুগামীদের জানাতে ভোলেননি স্নিগ্ধজিৎ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment