Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

২৬ বছরের বাচ্চা মেয়ে সারা আলি খানের সঙ্গে রোমান্স করবেন ৫৪ বছরের অক্ষয় কুমার! ফাঁস হল নতুন ছবি নিয়ে বিস্ফোরক তথ্য

২৬ বছরের বাচ্চা মেয়ে সারা আলি খানের সঙ্গে রোমান্স করবেন ৫৪ বছরের অক্ষয় কুমার! ফাঁস হল নতুন ছবি নিয়ে বিস্ফোরক তথ্য

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি। বক্স অফিসে যা বেশ হিট হয়েছে। ইতিমধ্যেই অক্ষয় কুমারের পরবর্তী ছবির ঘোষণা হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সেই ছবি থেকে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও মুক্তি পেয়েছেন নেট দুনিয়ায়। জানা গিয়েছে এই ছবিতে তার সঙ্গে থাকবেন দক্ষিণের তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী সারা আলি খান।

বলাই বাহুল্য এই তথ্য সামনে আসতেই বেশ চাঞ্চল্য পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ৫৪ বছরের অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমায় অনস্ক্রিন রোমান্স করতে দেখা যাবে ২৬ বছরের সারা আলি খানকে। দুজনের বয়সের পার্থক্য নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

পাশাপাশি অনেক নেটিজেন এই তথ্য সামনে আনছেন যে ২৬ বছর আগে সারা আলি খানের বাবা অভিনেতা সইফ আলী খানের সঙ্গে সিনেমা করেছিলেন অক্ষয় কুমার। ‘ম্যায় আনাড়ি তু খিলাড়ি’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদেরকে।

আরও পড়ুন: করুন জোহরের মতো নয়! ৭০০-র ও বেশি কাশ্মীর পন্ডিতদের সাক্ষাৎকার, ৫ হাজার ঘণ্টার রিসার্চ, ৪ বছর সময় লেগেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরিতে, ৪ বছরে তৈরি The Kashmir Files

জানা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই সিনেমাটিতে অক্ষয় কুমারের চরিত্রটি একেবারে অন্যরকম। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন পর্দায় তার চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তিনি আশা করছেন দর্শকদের মনে থেকে যাবে তার অভিনীত এই চরিত্রটি। জানা গেছে ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে গ্রেটার নয়ডায়। বলাই বাহুল্য অক্ষয়ের অনুগামীরা বেশ উত্তেজিত নতুন সিনেমার ঘোষণা নিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment