Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘স্মৃতির পাতা উল্টাচ্ছি’! নিজের ১৮তম বিবাহবার্ষিকীতে কনের সাজে ফটো শেয়ার করলেন ডিভোর্সী শ্রীলেখা মিত্র, ক্ষত’র কথা জানালেন অভিনেত্রী শ্রীলেখা

‘স্মৃতির পাতা উল্টাচ্ছি’! নিজের ১৮তম বিবাহবার্ষিকীতে কনের সাজে ফটো শেয়ার করলেন ডিভোর্সী শ্রীলেখা মিত্র, ক্ষত’র কথা জানালেন অভিনেত্রী শ্রীলেখা

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই স্রোতের বিপরীতে চলতে পছন্দ করেন। তাই যেখানে ডিভোর্স হয়ে গেলে মানুষ অতীতের বিয়ের প্রসঙ্গ যতটা সম্ভব এড়িয়ে চলতে পছন্দ করেন, সেখানে অভিনেত্রী নিজের বিয়ের সাজের ফটো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিলেন অনুগামীদের সঙ্গে। এদিন একটি পোষ্টের মাধ্যমে শ্রীলেখা জানান ২০ নভেম্বর একাধারে তার বিবাহ বার্ষিকী, অপরদিকে তার বাবার জন্মদিন।

স্বামীর শিলাদিত্য সান্যাল এর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে তার বহুদিন। অপরদিকে পুজোর আগে আগেই হারিয়েছেন অভিনেত্রী তার বাবাকে। ফলে সব দিক থেকেই এই দিনটি তার জন্য বেদনাময়। এদিন কনের সাজে নিজের একটি ছবি ভাগ করে নেন শ্রীলেখা, সঙ্গে পরের ছবিতে বাবার সঙ্গে দেখা মেলে তাঁর।

এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন কিছু তারিখ এমন আছে যা আমাদের জীবনে এমন ভাবে দাগ কেটে যায় বা এমন ভাবে জীবনে ক্ষত তৈরি করে যা কখনোই আর সারে না। পাশাপাশি তিনি যে সোশ্যাল মিডিয়ায় স্মৃতির পাতা উল্টাচ্ছেন সেকথাও জানাতে ভোলেননি শ্রীলেখা।

আরও পড়ুন: ষ্টার জলসার সিরিয়ালে আচমকা খুকুমণির সিঁথিতে সিঁদুর পরালো বিহান! ‘খুকুমণি হোম ডেলিভারি’র নতুন প্রোমোয় উত্তাল সোশ্যাল মিডিয়া! ‘এ কেমন বিয়ে’, কটাক্ষ নেটিজেনদের

বলাই বাহুল্য এদিন শ্রীলেখার শেয়ার করা ফটো মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনুগামীদের একটি বড় অংশ তাকে অতীত ভুলে যাওয়ার বার্তা দিয়েছেন। পাশাপাশি কেউ কেউ তাকে অতীতকে নিয়েই সামনের দিকে এগোনোর শুভেচ্ছা জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment