Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

ছবিতে কুরুচিকর মন্তব্য! আবারো নেটিজেনদের কটাক্ষের শিকার সুপারস্টার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, নেটবাসীদের ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন অভিনেত্রী

ছবিতে কুরুচিকর মন্তব্য! আবারো নেটিজেনদের কটাক্ষের শিকার সুপারস্টার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, নেটবাসীদের ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন অভিনেত্রী

বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কোনো না কোনো কারণে নেটমাধ্যমে অথবা মিডিয়াতে চর্চায় থাকেন অভিনেত্রী। কোনো না কোনো কারণে বহু নেটিজেনদের কাছে প্রায়ই কটাক্ষের শিকার হন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে অভিনেত্রী সেইসমস্ত ট্রোলিং মুখ বুজে মেনে নেন না। সেইসমস্ত নেটিজেনদের কড়া ভাষায় জবাব দেন তিনি।

টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে তার পরিচিতি রয়েছে নেটিজেনদের একাংশের কাছে। সমাজে চলতে থাকা বিভিন্ন ইস্যু নিয়ে তিনি স্বতন্ত্র বক্তব্য পেশ করেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যার জন্য প্রায়ই তাকে সমালোচিত হতে হয় একদল মানুষের কাছে। তবে সেই সমস্ত মন্তব্যে তার যে কিছুই যায় আসে না তা তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন। তিনি এটা বুঝিয়ে দিয়েছেন তার জীবন, তার যেটা ঠিক মনে হবে তিনি সেটাই করবেন।

সম্প্রতি টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে আবারো নিজের চেহারার জন্য নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন যেখানে অভিনেত্রীকে একটি নি লেন্থের ড্রেস পড়ে থাকতে দেখা গিয়েছে। সাদা ও লালের কম্বিনেশনে এই পোশাকটিতে অভিনেত্রীকে নিঃসন্দেহে দেখতে সুন্দর লাগছিল। তবে কিছু মানুষ রয়েছেন যারা ভাল’র মাঝে থেকেও খারাপটাকে খুঁজে বের করেন।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও এবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়! ‘হাতজোড় করছি, প্লিজ সিনেমাটা দেখুন’ জানালেন অভিনেত্রী, সবাইকে করজোড়ে অনুরোধ করলেন মৌসুমী

সম্প্রতি এমনই এক নেটিজেন অভিনেত্রীর ছবিতে মন্তব্য করেছেন “বয়সের ছাপ”। আর এই মন্তব্য দেখার পর অভিনেত্রীও চুপ করে থাকেন নি তিনি এর জবাবে লিখেছেন, “সারা জীবন কেউ কচি তো থাকেনা ভাই, আপনি কি এখনও ডায়াপার পরে ঘুরছেন?” অভিনেত্রীর এই ধরনের প্রতিক্রিয়া দেখে তার প্রশংসা করেছেন অনুরাগীরা।

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে অভিনেত্রীর সাথে। ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের প্রায়ই এমন ঘটনার সাক্ষী হতে হয়। তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো খুব কম তারকারাই রয়েছেন যারা এমন সপাটে ট্রোলারদের ট্রোলিংয়ের কড়া জবাব দিতে পারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment