Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

‘এটা জামা না বস্তা?’! ওভার-সাইজ জামা পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হলেন মউ বৌদি সুপারহিট অভিনেত্রী মনামী ঘোষ

‘এটা জামা না বস্তা?’! ওভার-সাইজ জামা পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হলেন মউ বৌদি সুপারহিট অভিনেত্রী মনামী ঘোষ

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মনামী ঘোষ। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয় তিনি। শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস সমস্ত কিছুই দক্ষতার সঙ্গে ক্যারি করতে পারেন দর্শকের প্রিয় মৌ বৌদি। তবে এবার ওভার সাইজ লং গাউন পরে সোশ্যাল মিডিয়াতে তীব্র ট্রোলড হলেন ‘ইরাবতীর চুপকথা’ খ্যাত অভিনেত্রী মনামী ঘোষ।

প্রসঙ্গত বর্তমানে অভিনেত্রীকে ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়েলিটি শো এর মঞ্চে বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকেই এদিন নিজের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যেখানে গাঢ় নীল রঙের ওভার সাইজ লং গাউন পরতে দেখা যায় তাকে। ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি মনে করেন পোশাক কিভাবে ক্যারি করতে হবে সেটা জানাটাই সবথেকে গুরুত্বপূর্ণ।

তবে নেটিজেনদের একটি বড় অংশ মোটেও ভালো ভাবে নেয়নি মনামীর এই পোশাককে। অভিনেত্রীকে মোটেই মানায়নি, একথা কমেন্টের মাধ্যমে জানানোর পাশাপাশি অনেকেই জামাটিকে বস্তার সঙ্গে তুলনা করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। ফ্যাশনের নামে অভিনেত্রীরা যা খুশী পরছেন এমনটাই অভিযোগ নেট দুনিয়ার বাসিন্দাদের একাংশের।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে নাম লেখাল প্রিয়াঙ্কা চোপড়ার “হোয়াইট টাইগার”

তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অবশ্য সমালোচনা এবং কটাক্ষকে পাত্তা দিতে নারাজ। এর আগেও একাধিকবার ট্রোলড হয়েছেন মনামী। তবে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন লোকের কথায় তিনি বিশেষ গুরুত্ব দেন না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment