Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘পরমব্রত চট্টোপাধ্যায়কে ডেট করতে চাই’! সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহানের টক শোতে এসে বিস্ফোরক দাবি করলেন ঋতাভরী চক্রবর্তী

‘পরমব্রত চট্টোপাধ্যায়কে ডেট করতে চাই’! সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহানের টক শোতে এসে বিস্ফোরক দাবি করলেন ঋতাভরী চক্রবর্তী

সিনেমায় অভিনয়ের পাশাপাশি এবার একটি টকশো এর সঞ্চালিকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। ইতি মধ্যেই জানা গেছে মদন মিত্র, কিরণ দত্ত থেকে শুরু করে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বকে সেই শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সামনে এসে টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর একটি ইন্টারভিউ। যা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সেখানে ব্যক্তিগত নানান বিষয় নিয়ে খোলামেলা ভাবে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে।

সেখানেই টলিউড ইন্ডাস্ট্রি থেকে অভিনেত্রী কাকে নিয়ে ডেটে যেতে চান, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে না গিয়ে ঋতাভরী জানিয়েছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে তিনি ডেট করতে চান। বলাইবাহুল্য তার এই মন্তব্য বেশ শোরগোল ফেলে দিয়েছে। কারণ সব ঠিক থাকলে আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী নিজে। তাই এখন তিনি পরমব্রত চট্টোপাধ্যায়কে ডেট করতে চাওয়ায় বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।

পাশাপাশি এই শোতে সে আরো নানান বিস্ফোরক দাবি করতে দেখা গেছে অভিনেত্রীকে। যেমন তিনি সঞ্চালক নুসরত জাহানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানিয়েছিলেন অন্যের রান্নাঘরে যৌন মিলন করার অভিজ্ঞতা রয়েছে তার। বলাই বাহুল্য সবদিক থেকে তার এই খোলামেলা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনুগামীরা মনে করছেন অভিনেত্রীকে এর আগে এত বোল্ড ইন্টারভিউ কখনোই দিতে দেখা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।