Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

মুরলী বিজয়কে বিয়ে করেন দীনেশ কার্তিকের অন্তঃসত্ত্বা স্ত্রী! কার্তিকের স্ত্রী নিকিতা প্রেমে পরে যান ক্রিকেটার মুরলী বিজয়ের, ক্রিকেটের দুনিয়ার অন্যতম বিতর্কিত কাহিনী সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু সোশ্যাল মিডিয়ায়

মুরলী বিজয়কে বিয়ে করেন দীনেশ কার্তিকের অন্তঃসত্ত্বা স্ত্রী! কার্তিকের স্ত্রী নিকিতা প্রেমে পরে যান ক্রিকেটার মুরলী বিজয়ের, ক্রিকেটের দুনিয়ার অন্যতম বিতর্কিত কাহিনী সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রিয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায় সব তথ্যই অনুগামীরা জানতে পেরে যান। তবে এবার সামনে এল একটি অজানা বিতর্কিত কাহিনী। ভারতীয় উইকেটকিপার দীনেশ কার্তিকের জীবনের এই বিতর্কিত ঘটনা তার অনুগামীদের অনেকেই জানতেন না। ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরে যারপরনাই অবাক হয়েছেন।

জানা যায় 2007 সালে ছোটবেলার বন্ধু নিকিতাকে বিবাহ করেছিলেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। এরপর তার মাধ্যমেই ক্রিকেটের জগতের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হতে থাকেন নিকিতা। পেতে থাকেন স্টারডমের স্বাদ। আর এরপরই তার সঙ্গে পরিচয় হয় ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়েরর।

দীনেশ এবং মুরলী দুজনেই তামিলনাড়ু থেকে উঠে এসেছেন। দুজনেই ভারতীয় জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাই দুজনের মধ্যে প্রথম থেকে কোনপ্রকার শত্রুতা ছিল না। তবে একটি গুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচের আগে মুরলী-নিকিতার সম্পর্কের কথা জানতে পেরে যান দীনেশ কার্তিক। তবে কোনরকম ঝামেলায় না গিয়ে শান্তিপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: সবাই বলত তোর কিছু হবে না! মাধ্যমিকে পেয়েছিলেন অঙ্কে ৩৬, ইংরেজিতে ৩৫, সেই খারাপ ছাত্র তুষার আজ IAS অফিসার, ঘটনাটি অনুপ্রেণীত করতে পারে বহু মানুষ কে

এরপর তিনি স্কোয়াশ প্লেয়ার দীপিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। অপরদিকে নিকিতা বিয়ে করে নেন মুরলী বিজয়কে। বলাই বাহুল্য তখনই তাদের ব্যক্তিগত জীবনের উপর নজর পড়ে সংবাদমাধ্যমের এবং ধীরে ধীরে এই বিতর্কিত ঘটনা প্রকাশ্যে চলে আসে। তবে বর্তমানে দীনেশ এবং নিকিতা দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখের বসবাস করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story