Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

একেবারে রেট্রো সাজে পর্দার রাণীমা! হুবহু ‘বার্বি ডল’, অভিনেত্রীর নতুন ফটোশুটের ভিডিও ভাইরাল, নেটিজেনদের প্রশংসা কুড়োলেন দিতিপ্রিয়া, তুমুল ভাইরাল ভিডিও

একেবারে রেট্রো সাজে পর্দার রাণীমা! হুবহু ‘বার্বি ডল’, অভিনেত্রীর নতুন ফটোশুটের ভিডিও ভাইরাল, নেটিজেনদের প্রশংসা কুড়োলেন দিতিপ্রিয়া, তুমুল ভাইরাল ভিডিও

ছোটপর্দা দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে দিতিপ্রিয়া রায় টলিউডের বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও কাজের সুযোগ পেয়ে গিয়েছেন। বর্তমানে তিনি ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি রূপে-গুণে একেবারে সম্পূর্ণা তার অনুরাগীদের কাছে। সেই ছোটবেলা থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার, এখানেই বেড়ে ওঠা। একজন সুদক্ষ অভিনেত্রী হিসেবে তার পরিচিতি রয়েছে দর্শকমহলে। উল্লেখ্য জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী রাসমণি’তে রাণীমার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী, যা তাকে সাফল্যের দিকে অনেকটা এগিয়ে দিয়েছে।

অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশগ্রহণ করতে দেখা যায় দিতিপ্রিয়া রায়কে। তিনি নিজেই বিভিন্ন সাজে নিজের বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় যা ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রী নিজের নতুন ফটোশুটের একটি ভিডিও রিল ভিডিও আকারে শেয়ার করেছেন, যা এই মুহূর্তে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে ভাইরাল।

সম্প্রতি অভিনেত্রী যে ফটোশুটটি করেছেন সেখানে তাকে পিচ পিঙ্কের উপর ফ্লোরাল প্রিন্টেড স্লিভলেস একটি গাউনে দেখা গিয়েছে। হালকা মেকআপে মানানসই গয়নায় নিঃসন্দেহে দারুন লাগছিল দিতিপ্রিয়াকে। অভিনেত্রীর চুল বেশি বড় না হওয়ায় লম্বা হেয়ার এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। একটি পাঁচতারা হোটেলে এই ফটোশুটটি করা হয়েছে তা চারদিকের পরিবেশ দেখেই ঠাওর করা যাচ্ছে। অভিনেত্রী ফটোশুট করার সময়ই এই ভিডিওটি তুলেছেন তা স্পষ্ট। এই ভিডিওটিতে অভিনেত্রীকে বিভিন্ন পোজ দিতে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে বলিউডের জনপ্রিয় ছবি ‘ওম শান্তি ওম’এর ‘তুমকো পায়া হ্যায় তো জ্যাসে খোয়া হু’ গানটি ব্যবহার করেছেন অভিনেত্রী। বর্তমানে এই ভিডিওটি সমস্ত নেটবাসীদের পাশাপাশি তার সমস্ত অনুরাগীদের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের হয়ে প্রচারে নামলেন ছোটপর্দার ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু! অভিনেত্রী যোগ দেবেন সক্রিয় রাজনীতিতে, জোর জল্পনা নেটদুনিয়ায়, তুমুল ভাইরাল ছবি

রাণীমার চরিত্রে অভিনয় শেষ করে বর্তমানে তিনি পরবর্তী কাজে মন দিয়েছেন। ইতিমধ্যেই তার অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। আসন্ন বড়দিনে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘রুদ্রবীণা’র অভিশাপে’ নতুন রূপে, নতুন চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা। দিতিপ্রিয়া ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জী, রূপসা চাটার্জী, সৌরভ দাস, উষসী রায়ের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়াও তিনি সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় দক্ষতা ইতিমধ্যেই মুগ্ধ করেছে প্রসেনজিৎকে, তা তিনি নিজেই স্বীকার করেছেন। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial