Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

১ মাসের মধ্যে ফের বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

১ মাসের মধ্যে ফের বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ ডিসেম্বর থেকেই বাড়ছে এই দাম।১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ২ হাজার ১৭৭ টাকা।

এর আগের মাসেই ২৭০ টাকা দাম বেড়েছিল। সের আবার বাড়ছে গ্যাসের। তবে দাম বাড়ছে না রান্নার গ্যাসের।

বিশেষজ্ঞরা বলছেন, দাম বৃদ্ধির জেরে গার্হস্থ্য সিলিন্ডারে কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ চাপ বাড়বে মধ্যবিত্তেরই। কারণ, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত হোটেল-রেস্তোরাগুলিতেই ব্যবহার করা হয়। ফলে স্বাভাবিক ভাবে এই সিলিন্ডারের দাম বাড়লে হোটেল রেস্তোরাতে খাবার খরচ বাড়বে, যা আখেরে গুনতে হবে ক্রেতাকেই।

আরও পড়ুন: BREAKING: প্রত্যেক পরিবারকে বছরে ৬ হাজার, তফশিলি পরিবারে ১২ হাজার টাকা, ন্যূনতম আয়ের কথা TMC’র ইশতেহারে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal