Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

বরবেশে মোদক বাড়িতে হাজির ‘মিঠাই’য়ের রুদ্র! পাত্রী নিপা নাকি ধারা – উত্তর খুঁজছেন দর্শকরা! বিয়ের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল

বরবেশে মোদক বাড়িতে হাজির ‘মিঠাই’য়ের রুদ্র! পাত্রী নিপা নাকি ধারা – উত্তর খুঁজছেন দর্শকরা! বিয়ের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল

এই মুহূর্তে জি বাংলার অন্যতম বিখ্যাত ধারাবাহিক হল ‘মিঠাই’। টানা 35 সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি। যা প্রমাণ করে দিয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকটি অতি অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে। তবে এবার ধারাবাহিকের অন্য এক জুটি রুদ্র-নিপার ছবি ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এদিন অভিনেতা আদৃত রায় একটি গ্রুপ ফটো শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তার সঙ্গে দেখতে পাওয়া যায় ধারাবাহিকের রুদ্রকে। একেবারে বরের বেশে গলায় মালা পড়ে দাঁড়িয়েছিলেন রুদ্র। বলাই বাহুল্য তারপরেই দর্শকরা প্রশ্ন করতে থাকেন নিপা নাকি ধারা, কে হবেন রুদ্রর পাত্রী।

প্রসঙ্গত, নিপা প্রথম থেকেই রুদ্রকে পছন্দ করলেও তার পরিবারের লোকেরা তাকে ছেলেমানুষি বলে উড়িয়ে দিয়ে থাকেন। অপরদিকে তাদের মধ্যে প্রবেশ হয়েছে তৃতীয় ব্যক্তি ধারার। যে রুদ্রর মতই পেশায় পুলিশ অফিসার। দর্শকদের অনেকেই তাই মনে করেন রুদ্রর সঙ্গে ধারাকেই বেশি মানাবে।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী দেবলীনার সাথে বিচ্ছেদ থেকে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সাথে নতুন প্রেম! অভিনেতা তথাগত মুখোপাধ্যায় অবশেষে মুখ খুললেন প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তবে এদিন তার পাল্টা প্রতিবাদ করতে দেখা গিয়েছে নিপার অনুগামীদের। তারা মনে করছেন রুদ্র-নিপার জুটি অটুট। তবে বলাই বাহুল্য শেষ পর্যন্ত কার সঙ্গে বিয়ে হয় রুদ্রর তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial