Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

Wimbledon 2026: অবসর ভেঙে সিঙ্গলসে প্রত্যাবর্তন, ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে সেরেনা

চার বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে সিঙ্গলস কোর্টে ফিরছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস। আসন্ন উইম্বলডনে তাঁকে বিশেষ ওয়াইল্ড কার্ড দিল অল ইংল্যান্ড ক্লাব।

Wimbledon 2026: অবসর ভেঙে সিঙ্গলসে প্রত্যাবর্তন, ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে সেরেনা

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: চার বছরের দীর্ঘ বিরতির পর ফের সিঙ্গলস টেনিসে ফিরছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলা উইম্বলডনে তাঁকে শেষ ওয়াইল্ড কার্ডটি দিল অল ইংল্যান্ড ক্লাব। রবিবার এই বড় ঘোষণা করা হয়েছে। ৪৪ বছর বয়সী এই মহাতারকার কোর্টে ফেরার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা বিশ্বের টেনিস অনুরাগীরা।

দিদি ভেনাসের সঙ্গে ডাবলসেও নামবেন

শুধু সিঙ্গলস নয়, এবারের উইম্বলডনে ডাবলসেও কোর্ট মাতাবেন সেরেনা। ইতিমধ্যেই দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের ওয়াইল্ড কার্ড পেয়েছেন তিনি। সম্প্রতি কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কানাডার ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে ডাবলস খেলে দীর্ঘ চার বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন সেরেনা। চলতি সপ্তাহে বার্লিনেও ডাবলস খেলেছেন দুই সন্তানের মা। এবার পালা সিঙ্গলসের।

আরও পড়ুন: World Cup 2026: বিশ্বকাপের আগে শেষ মহড়ায় নাইজেরিয়াকে ২-১ গোলে হারাল পর্তুগাল, কোস্টারিকাকে ৩-০ ইংল্যান্ডের

২০২২ সালে শেষবার সিঙ্গলস কোর্টে

উইম্বলডনের ঘাসের কোর্টে সেরেনার আধিপত্য সর্বজনবিদিত। তবে ২০২২ সালে শেষবার এই টুর্নামেন্টের সিঙ্গলসে ওয়াইল্ড কার্ড নিয়ে নেমেছিলেন তিনি। সেবার প্রথম রাউন্ডেই হারমনি টানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এরপর সেই বছরের ইউএস ওপেনের পর তিনি টেনিস থেকে সরে যাওয়ার কথা জানালেও, আনুষ্ঠানিকভাবে কখনও অবসরের কথা ঘোষণা করেননি।

১৯৯৮ সালে উইম্বলডনে অভিষেক হয়েছিল সেরেনার। এরপর ২০০২ সালে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন তিনি। মোট সাতবার উইম্বলডন সিঙ্গলস এবং ছ’বার ডাবলস খেতাব জিতেছেন আধুনিক টেনিসের অন্যতম সেরা এই খেলোয়াড়। এবার ৪৪ বছর বয়সে তিনি কতটা চমক দেখাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: প্রায় ৯০ কোটি; ফলাফল যাই হোক, রোনাল্ডোদের বিরুদ্ধে খেলার জন্য রেকর্ড অর্থ পাচ্ছে PSG 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports