Take a fresh look at your lifestyle.

৫০০ পর্ব পার ‘যমুনা ঢাকি’র! কিন্তু যমুনা মৃত, কে তার খুনি? এবার ধারাবাহিকে ক্রমশ খুলবে রহস্যের জট, ট্রাপ তে ১ নম্বর হতে পারে আবার এই সিরিয়াল

104

সম্প্রতি ৫০০ পর্বে পা দিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। পাশাপাশি এই সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী জানা গিয়েছে ফলাফলের দিক থেকে তৃতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে জনপ্রিয় এই সিরিয়ালটি। যা থেকে প্রমাণ হয়ে গিয়েছে 500 পর্ব অতিক্রম হয়ে গেলেও এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয় হয়ে গিয়েছে যমুনা এবং সঙ্গীতের জুটি। তবে এবার এই দুই সাফল্যের জন্য একসঙ্গে শুটিং সেটে কেক কেটে উদযাপনে মেতে উঠতে দেখা গেল ধারাবাহিকের সমস্ত কলাকুশলী এবং নির্মাতাদের।

সঙ্গত বর্তমানে ধারাবাহিকের গল্প অনুসারে মারা গিয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র যমুনা। তবে তার বদলে ফিরে এসেছে জ্যোতি সেন চরিত্রটি। যে প্রমাণ করে দেবে যমুনার মৃত্যুর পিছনে কে বা কারা দায়ী। এ ব্যাপারে ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য্য জানিয়েছেন এই দুটি চরিত্রই ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ দুটি চরিত্রের জন্য দুই ধরনের মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল তাঁকে।

তবে দর্শকদের যে দুই ধরনের চরিত্রেই তাকে ভালো লেগেছে তা জানতে পেরে আপ্লুত অভিনেত্রী। এদিন ধারাবাহিকের পরিচালক-প্রযোজক থেকে শুরু করে কলাকুশলীরা সকলে একসঙ্গে কেক কেটে পালন করেছেন তাদের এই একত্রিত সাফল্য। পাশাপাশি দর্শকরা যাতে গোটা অনুষ্ঠানটির লাইভ দেখতে পান সেজন্য মোবাইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছেন গোটা অনুষ্ঠানটি ধারাবাহিকের নায়ক রুবেল দাস। বলাই বাহুল্য এই সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত যমুনা ঢাকির অনুগামীরা।

Comments are closed.