এই মুহূর্তে বাংলার অন্যতম একটি সেরা ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’ যেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টলিউড অভিনেতা ধ্রুব সরকারকে। এই ধারাবাহিকে একটি নেগেটিভ চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন ধারাবাহিকে দর্শকরা। তবে অফ ক্যামেরা তার অনুগামী সংখ্যা নেহাত কম নয়। এবার তাদের সঙ্গেই একটি দারুন ভিডিও শেয়ার করে নিতে দেখা গেল অভিনেতা ধ্রুব সরকারকে।
প্রসঙ্গত অবসর সময় পেলেই অভিনেতা শরীর চর্চার মাধ্যমে সময় কাটাতে ভালোবাসেন। এবার অনুগামীদের সঙ্গে তেমনি একটি ভিডিও শেয়ার করে নিলেন তিনি যেখানে তিনি জানালেন তিনি মনে করেন তার পিঠের অংশটি সবচেয়ে সেক্সি। নিয়মিত শরীরচর্চার কারণে অভিনেতার পেশীবহুল ফিট চেহারা বেশ পছন্দ অনুগামীদের। অভিনেতাও অবশ্য তাদেরকে হতাশ করেননি। বরং ‘শার্টলেস’ হয়ে ফিট এবং সেক্সী চেহারা দেখিয়ে অবাক করে দিয়েছেন অনুগামীদের।
প্রসঙ্গত ছোট পর্দার মতো সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় ধ্রুব সরকার। মাঝেমধ্যে অনুগামীদের সঙ্গে বিভিন্ন রকম রিল ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। তবে এদিনের ভিডিওটি অবশ্য অন্য ভিডিওর থেকে বেশ খানিকটা আলাদা ছিল। অনুগামীদের অনেকেই কমেন্ট এর মাধ্যমে জানিয়েছেন অভিনেতা তার শরীর চর্চার ছবি সকলের সামনে তুলে ধরে বাকীদেরকে অনুপ্রাণিত করেছেন নিয়মিত শরীরচর্চার জন্য।
