Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

ফাঁকা ঘরে রোহিত সেনকে জড়িয়ে ধরে বিছানায় দাপাদাপি করে উদ্দাম নাচ শ্রীময়ী’র ইন্দ্রাণী হালদারের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর দাপাদাপি, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

ফাঁকা ঘরে রোহিত সেনকে জড়িয়ে ধরে বিছানায় দাপাদাপি করে উদ্দাম নাচ শ্রীময়ী’র ইন্দ্রাণী হালদারের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর দাপাদাপি, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। মুখ্য চরিত্রে অভিনেতা টোটা রায়চৌধুরী এবং অভিনেত্রী ইন্দ্রানী হালদারের রসায়ন দারুণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ভাইরাল ধারাবাহিকটি। জানা গেছে চলতি মাসেই শেষ হবে ধারাবাহিকটি। তার পরিবর্তে ওই একই টাইম স্লটে শুরু হবে নতুন একটি সিরিয়াল।

তবে এবার সোশ্যাল মিডিয়ার পর্দায় তীব্র ভাইরাল হলো পর্দার রোহিত সেন ওরফে অভিনেতা টোটাকে জড়িয়ে ধরে শ্রীময়ীর উদ্দাম নাচ। এদিনের ভাইরাল ভিডিওর মাধ্যমে অনুগামীরা দেখতে পেয়েছেন বলিউডের জনপ্রিয় গান ‘পরম সুন্দরী’তে খাটে বসে পর্দার স্বামীকে জড়িয়ে ধরে নাচতে শুরু করেছেন ইন্দ্রানী হালদার।

প্রসঙ্গত ছোটপর্দায় তাদের রসায়ন যতটা জমাটি, পর্দার বাইরেও ততটাই খাঁটি তাদের বন্ধুত্ব। তাই দুই প্রিয় বন্ধুকে শুটিং সেট এর বাইরেও জমিয়ে আনন্দ উপভোগ করতে দেখে যারপরনাই খুশি হয়েছেন শ্রীময়ীর অনুগামীরা। তার পাশাপাশি ইতিমধ্যেই তারা দুঃখ প্রকাশ করেছেন ধারাবাহিকটির টিআরপি কমে যাওয়া নিয়ে।

আরও পড়ুন: অপরাজিতা আঢ্য দেখিয়ে দিলো মিঠাই, গাঁটছড়া, ধূলোকণা সব তার কাছে ফিকে! TRP তে প্রথম স্থানে জায়গা দখল করে নিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, কাঁদছে মিঠাই ভক্তরা

কারণ গুন্ডাদের হাত থেকে নানান রকম কার্যকলাপ করে রয়েছেন রোহিত সেনকে ছাড়িয়ে আনলেও দর্শকদের মন জয় করতে পারেনি ধারাবাহিকটি। যে কারণে শেষ পর্যন্ত সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে নির্মাতাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial