Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

সাত্যকির মাথায় পিসিমণির তৈরি হনুমান টুপি, উর্মি জানালো ‘কিউট’ লাগছে! বাঙালির নস্টালজিয়াকে ফিরিয়ে আনলো জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সাত্যকির মাথায় পিসিমণির তৈরি হনুমান টুপি, উর্মি জানালো ‘কিউট’ লাগছে! বাঙালির নস্টালজিয়াকে ফিরিয়ে আনলো জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি নেটিজেনদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে। পাশাপাশি প্রতি সপ্তাহেই অল্প অল্প করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে দেখা যাচ্ছে অন্বেষা হাজরা অভিনীত এই ধারাবাহিকটিকে। এবার দর্শকের প্রিয় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উঠে এলো বাঙালির নস্টালজিয়া।

প্রসঙ্গত প্রথম থেকেই আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু অন্যরকম গল্প এখানে দেখাচ্ছিলেন নির্মাতারা। যৌথ পরিবারের কুটকাচালি নয় বরং একান্নবর্তী পরিবারের ভালবাসাকেই এই ধারাবাহিকে মুখ্য করে দেখানো হয়েছে। পাশাপাশি ধারাবাহিকের গল্প অনুযায়ী বড়লোক বাড়ির মেয়ে উর্মি বর্তমানে মধ্যবিত্ত পরিবারের মানিয়ে-গুছিয়ে চলতে শিখছে।

এবার ধারাবাহিকের গল্পে লেগে গেল শীতের আমেজ। পুরনো দিনের মতোই ধারাবাহিকের চরিত্রদের ট্রাঙ্ক খুলে বার করতে দেখা গেল শীতের ভারি জামাকাপড়। তার মধ্যে থেকেই পিসীমার তৈরি হনুমান টুপি বেছে নিয়েছে ধারাবাহিকের নায়ক সাত্যকি ওরফে অভিনেতা ঋত্বিক মুখার্জী। বলাই বাহুল্য তার হনুমান টুপি দেখে পরিবারের বাকি সদস্যরা বেশ ঠাট্টা করতে শুরু করে।

আরও পড়ুন: জোর করে খড়ির হাতে নিজের নাম লেখালো ঋদ্ধি! ‘তবে কি খড়ির প্রেমে পড়লো ঋদ্ধি?’! তীব্র উত্তেজনা ‘গাঁটছড়া’র অনুগামীদের মধ্যে, ভাইরাল ভিডিও

তবে ধারাবাহিকের নায়িকা উর্মি জানিয়ে দিয়েছে তার বরকে হনুমান টুপি পড়ে বেশ কিউট লাগছে।
বলাই বাহুল্য এই দৃশ্য দেখে নেটিজেনরা জানিয়েছেন সফলভাবে এই ধারাবাহিকটি বাঙালির নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ প্রশংসিত হচ্ছে ‘এই পথ যদি না শেষ হয়’।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment