Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

রাজ-শুভশ্রীর পরিবারে এবার নতুন সদস্য! রবিবার হতেই তাদের সঙ্গে ভ্রমণে বেরোলো ছোট্ট ইউভান, নতুন কুকুরকে চুমু দিল শুভশ্রীর ছেলে ইউভান, ভাইরাল ছবি

রাজ-শুভশ্রীর পরিবারে এবার নতুন সদস্য! রবিবার হতেই তাদের সঙ্গে ভ্রমণে বেরোলো ছোট্ট ইউভান, নতুন কুকুরকে চুমু দিল শুভশ্রীর ছেলে ইউভান, ভাইরাল ছবি

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র সন্তান ইউভান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। বয়স মাত্র এক বছর হলে কি হবে, ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা পাল্লা দিতে পারে যেকোনো বড় সেলিব্রিটিকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউভানের ছোট-বড় নানা মুহুর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় রাজ এবং শুভশ্রী দুজনকেই।

তেমনি এবার ছোট্ট ইউভানের রবিবাসরীয় ভ্রমণের ছবি সকলের সঙ্গে নেট দুনিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এদিন রাজ-শুভশ্রী ইউভানের সঙ্গে দেখা মিলেছে আরও এক নতুন সদস্যের। সে হল অভিনেত্রীর পরিবারের চারপেয়ে সদস্য। তার সঙ্গে মিলেমিশে খেলতে দেখা গিয়েছে ইউভানকে। যে ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় শেয়ার করে নিয়ে অভিনেত্রী।

জানিয়েছেন এভাবেই সেজে উঠেছে তার রবিবারের সকাল। এদিন অভিনেত্রী মায়ের পাশে ইউভানকে দেখা গিয়েছে সাদা নীল রঙের পোশাক এবং সঙ্গে ম্যাচিং নীল রঙের টুপিতে। বলাই বাহুল্য এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে এই ফটো সোশ্যাল মিডিয়ার পর্দায়।

আরও পড়ুন: প্রয়াত করিমা বেগম, মাকে হারিয়ে শোকাহত এ আর রহমান

কারণ অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ইউভানের ফটো দেখার জন্য। পাশাপাশি মাঝেমধ্যেই অভিনেত্রীর কাছে অনুরোধ আসে বেশি করে তার সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার জন্য। এবার অনুগামীদের আবদার রেখে রবিবারের সকালের ছবি ভাগ করেছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment