Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 June 2026

Main Vaapas Aaunga: দেশভাগের ৭৮ বছর পর ‘ঘরে ফেরা’র গল্প নিয়ে আজই মুক্তি পেল ইমতিয়াজ আলির নতুন ছবি

দেশভাগের ৭৮ বছর পর হারানো জন্মভূমিতে শেষবারের মতো ফেরার আকুলতার গল্প নিয়ে আজ মুক্তি পেল ইমতিয়াজ আলির ‘Main Vaapas Aaunga’। নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবির কেন্দ্রে পাকিস্তানের শহর সার্গোধা।

Main Vaapas Aaunga: দেশভাগের ৭৮ বছর পর ‘ঘরে ফেরা’র গল্প নিয়ে আজই মুক্তি পেল ইমতিয়াজ আলির নতুন ছবি
ইমতিয়াজ আলির 'Main Vaapas Aaunga' আজ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ফাইল ছবি।

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল হওয়ার বেদনা এবং হারিয়ে ফেলা ঘরে শেষবারের মতো ফেরার আকুলতা, এই সব নিয়েই আজ ১২ জুন মুক্তি পেল ইমতিয়াজ আলির বহু প্রতীক্ষিত ছবি ‘Main Vaapas Aaunga’। অমর সিং চমকিলার পর দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে ইমতিয়াজের এই নতুন কাজটি ইতিমধ্যেই বলিউডের সবচেয়ে আবেগময় ছবিগুলির একটি হিসেবে চিহ্নিত হচ্ছে। ছবির কেন্দ্রে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ঐতিহাসিক শহর, সার্গোধা।

গল্পের কেন্দ্রে সার্গোধা

১৯৪৭ সালে দেশভাগের আগে সার্গোধা ছিল অবিভক্ত পাঞ্জাবের এক পরিচিত শহর। ১৯০৩ সালে ব্রিটিশ আমলে পরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহর আজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্যতম প্রধান নগরী, যার জনসংখ্যা প্রায় ১০ লাখ। কমলালেবু চাষ ও পাক বায়ুসেনার বৃহত্তম ঘাঁটির জন্য ‘ঈগলের শহর’ নামে পরিচিত এই সার্গোধাই হল ‘Main Vaapas Aaunga’-র আত্মা।

ছবিটি শুরু হয় চণ্ডীগড়ে, যেখানে ৯৫ বছর বয়সী নাসিরুদ্দিন শাহের অভিনীত এক বৃদ্ধ স্ট্রোকে কথা বলার ক্ষমতা হারিয়ে মৃত্যুশয্যায়। তাঁর বিচ্ছিন্ন কথার অর্থ বুঝতে পারেন শুধু নাতি নির্বায়ার, যে চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। বৃদ্ধের একমাত্র শেষ ইচ্ছা, একবার ফিরে যেতে চান তাঁর জন্মভূমি সার্গোধায়, যে শহর ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের অংশ।

আরও পড়ুন: বন্ধুর বিবাহবার্ষিকীতে চুটিয়ে পার্টি করছেন রাজ-শুভশ্রী

৭৮ বছরের লুকানো গোপন কথা

নাতির কাছে শেষ ইচ্ছা জানাতে জানাতে বৃদ্ধ উন্মোচন করেন পরিবারের এক দীর্ঘ লুকানো রহস্য, যা প্রায় আট দশক ধরে চাপা ছিল। ছবিটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায় অবিভক্ত পাঞ্জাবে, যেখানে বৃদ্ধের তরুণ বয়সের ভূমিকায় রয়েছেন বেদাং রায়না, আর তাঁর প্রেমিকার চরিত্রে শার্বারি।

নির্মাতারা জানাচ্ছেন, এই ছবি শুধু একটি ব্যক্তিগত প্রেমের গল্প নয়, এটি দেশভাগের ক্ষতের সঙ্গে, বাস্তুচ্যুতির বেদনার সঙ্গে মিলিয়ে দেওয়া একটি মানবিক আখ্যান।

দল ও সঙ্গীত

পরিচালনায় ইমতিয়াজ আলি, চিত্রনাট্য লিখেছেন নায়নিকা মাহতানির সঙ্গে মিলে। সঙ্গীতে রয়েছেন এআর রহমান, গান লিখেছেন ইরশাদ কামিল। ছায়াচিত্র গ্রহণে সিলভেস্টার ফনসেকা। ছবিটি প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, বিরলা স্টুডিওজ ও উইন্ডো সিট ফিল্মস।

আরও পড়ুন: আগামী বছরেই বিয়ের সানাই বাজবে কি সুপারস্টার রাকুলপ্রীতের? কি বলছেন অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment