Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
18 June 2026

স্বামী স্ত্রীর সম্পর্ক এবার কাঠগড়ার, তিন্নির জন্য গুনগুন এবং সৌজন্যের সম্পর্কে দেখা দিলো ভাঙ্গন, ভাইরাল ভিডিও

স্বামী স্ত্রীর সম্পর্ক এবার কাঠগড়ার, তিন্নির জন্য গুনগুন এবং সৌজন্যের সম্পর্কে দেখা দিলো ভাঙ্গন, ভাইরাল ভিডিও

মেগা সিরিয়াল গুলির মধ্যে দশকের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক স্টার জলসার খড়কুটো ধারাবাহিক। একটি যৌথ পরিবারের গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে, এর পাশাপাশিও গুনগুন ও সৌজন্যের মিষ্টি মধুর বৈবাহিক সম্পর্ক এর গল্পও ইত্যাদির তুলে ধরা হচ্ছে ধারাবাহিক এর মাধ্যমে। দর্শক মহলে সৌজন্যে এবং গুনগুনের জুটি সুপারহিট।

ধারাবাহিক গুলিতে নিত্যনতুন চমক ইত্যাদি থাকলেই ধারাবাহিকের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ে। তবে এই ধারাবাহিকের এক গল্প দেখতে দেখতে দর্শকেরাও বিরক্ত হয়ে উঠেছে। তাই জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকটি TRP তালিকা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। তিন্নি ও গুনগুনের মধ্যে সৌজন্যে কে নিয়ে কাড়াকাড়ি রেষারেষি দেখতে দর্শকরা রীতিমতো ক্লান্ত।

সোশ্যাল মিডিয়াতেও এই ধারাবাহিকে নিয়ে বিভিন্ন মন্তব্য উঠে এসেছে। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে যে তিন্নি বাড়ি ছেড়ে চলে গিয়েছে যার জন্য হাফছেড়ে বেঁচেছে দর্শক এবং মুখার্জি পরিবারের সকলেই। কিন্তু এত সহজে তিন্নি ছেড়ে যাওয়ার পাত্রী নয়। তাই সৌজন্যেকে এবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মানে বাড়ির ঝামেলা এখন কাঠগড়ার দোর অব্দি পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: মিঠাই, গাঁটছড়া কে হারাতে আসছে ভিন্ন স্বাদের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’, জানুন সিরিয়ালের নায়িকা বাস্তবে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়, রইল সিরিয়ালের নায়িকার আসল পরিচয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সকলের সামনে মহামান্য আদালতের কাছে গুনগুন কে নিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে সৌজন্যেকে। নিজের স্ত্রীকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে তাকে উঠে এসেছে গুনগুনকে বিয়ে করার প্রসঙ্গ। সত্যিটা স্বীকার করে আদালতের কাছে সৌজন্যে জানায় যে প্রথমে গুনগুনের সঙ্গে বিয়েতে মত ছিল না তার বাড়ির লোক এবং বিশেষত তার জ্যাঠামশাই এর ইচ্ছেতেই গুনগুনকে সে বিয়ে করে। পাশাপাশি সৌজন্যে এটাও জানে যে অনন্যা কে অর্থাৎ তিন্নিকে সে তার অফিসের বাকি কলিকদের মত একই দৃষ্টিতে দেখেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment