Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

মিঠাই, গাঁটছড়া কে হারাতে আসছে ভিন্ন স্বাদের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’, জানুন সিরিয়ালের নায়িকা বাস্তবে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়, রইল সিরিয়ালের নায়িকার আসল পরিচয়

মিঠাই, গাঁটছড়া কে হারাতে আসছে ভিন্ন স্বাদের ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’, জানুন সিরিয়ালের নায়িকা বাস্তবে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়, রইল সিরিয়ালের নায়িকার আসল পরিচয়

বর্তমানে নারীকেন্দ্রিক সিরিয়াল গুলির চাহিদা দিনে দিনে বাড়ছে। নারীরা যে পুরুষদের থেকে কোন অংশেই পিছিয়ে নেই সেটা বারবার বুঝিয়ে দেয়া হচ্ছে ধারাবাহিক গুলির মাধ্যমে। সম্প্রতি বাংলা ধারাবাহিক জগতে শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। স্টার জলসা এবং জি বাংলার পক্ষ থেকে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এবারে কালার্স বাংলার পক্ষ থেকে শুরু হচ্ছে একেবারে ভিন্ন ধরনের একটি ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রমো ভিডিও সকলের সামনে এসেছে।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সেই অভিনেত্রী নেহাতই নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এর আগে কালার্স বাংলাতেই আরো একটি জনপ্রিয় ধারাবাহিক এ অভিনয় করেছেন অভিনেত্রী। নবাগতা এই অভিনেত্রীর নাম ডোনা ভৌমিক। ডোনা কে আমরা প্রত্যেকেই এর আগে কালার্স এর অন্য একটি ধারাবাহিক ‘মোম পালক’ এর কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে দেখতে পেয়েছি। সেই ধারাবাহিক শেষ হয়েছে গত এক মাস আগে। আর এক মাস যেতে না যেতেই আবার হাতের নতুন কাজ হাতে এসেছে। ডোনার মডেলিং দিয়ে নিজের কর্মজীবন শুরু হয়েছিল, আর তারপরই ইন্ডাস্ট্রিতে ডাক আসে।

আরও পড়ুন: ‘নায়িকা এরকম জোকারের মত অট্টহাসি দিচ্ছে কেন?’! ‘উমা’ ধারাবাহিকে নায়িকার হাসি শুনে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়, প্রমো ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখে উমা

নতুন ধারাবাহিক টুম্পা অটোওয়ালির মাধ্যমে তুলে ধরা হচ্ছে এক নারীর জীবন সংগ্রামের গল্প। কি করে একজন নারী অটো চালানোর পাশাপাশি নিজের পড়াশুনা চালিয়ে যায় তার গল্পই তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে। এবারে দেখার অপেক্ষা দর্শকেরা এই ধারাবাহিক কতটা আপন করে নিতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment