Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

পুরভোট মিটতেই অমিত শাহের দরবারে রাজ্যপাল, সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা 

পুরভোট মিটতেই অমিত শাহের দরবারে রাজ্যপাল, সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরভোটের ফলপ্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যপালের সঙ্গে স্বারষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে নানান জল্পনা তৈরী হয়েছে। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে দু’পক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের অবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকের মতে, শাহ ধনখড় বৈঠকে নিশ্চিত ভাবে কলকাতার পুরভোট প্রসঙ্গ উঠে এসেছে। কলকাতা পুরভোট নিয়ে রাজ্য বিজেপি ধারাবাহিকভাবে যে অভিযোগ করে আসছে, সে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনকে নিয়েও রাজ্যপাল বেশ কিছু অভিযোগ করেছিল ভোটের আগে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। 

 

রাজ্যপালের এবারের দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আর কার কার সঙ্গে তিনি দেখা করেন, সে দিকেও তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।  

আরও পড়ুন: স্থায়ী আমানতে ফের সুদের হার কমাল এসবিআই, আরও বিপাকে মধ্যবিত্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation