Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

অভিনয়ের পাশাপাশি খেলাতেও পারদর্শী সুপারস্টার শুভশ্রী, মাঠে নেমে গ্রামের বাচ্চাদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি খেলাতেও পারদর্শী সুপারস্টার শুভশ্রী, মাঠে নেমে গ্রামের বাচ্চাদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে আমরা যারা স্মার্ট ফোন ব্যাবহার করি তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। আর সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্লাটফর্ম যেখানে সারা দুনিয়ার কোনায় কোনায় কোথায় কি হচ্ছে তা আমরা নিমেষের মধ্যে জানতে পেরে যাই, তার জন্য আর আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না আমাদের। এমন কিছু ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় যা আমরা দেখে অবাক হই সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে টলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মাঠে নেমে ক্রিকেট খেলছেন। তবে আসল ক্রিকেট খেলার মাঠ নয়, কোন এক গ্রামে প্রচারের উদ্দেশ্যে বা শুটিং এর খাতিরে গিয়েছিলেন হয়তো তিনি। আর সেখানেই গ্রামের বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন অভিনেত্রী। অভিনেত্রীকে বাচ্চাদের সঙ্গে মজা করে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। প্রতিটি বলে অভিনেত্রী ৪/৬ হাকিয়ে যাচ্ছেন। খোশমেজাজে অভিনেত্রীকে সকলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে। খেলার সময় অভিনেত্রীর পরনে ছিল জিন্সের প্যান্ট, ডেনিম জ্যাকেট এবং কালো টপ। স্মার্ট লুকে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে। ভিডিওটি ইউটিউব চ্যানেল সেলিব্রিটি লাইফ লাইন থেকে ভাইরাল হয়েছে। এই চ্যানেলে সাধারণত এই ধরনের কিছু ভাইরাল ভিডিও শেয়ার করা হয়।

আরও পড়ুন: মা বাবার পর সবচেয়ে প্রিয় মানুষকে হারালেন অভিনেত্রী কমলিকা ব্যানার্জী! সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন কমলিকা, দুঃসংবাদ তার অনুরাগীদের জন্য

সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। যেখানে আমরা অভিনেত্রী শুভশ্রীকে বিচারকের আসনে দেখতে পেয়েছি, এছাড়াও অভিনেত্রীর আগামী ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই কাজেই ব্যস্ত রয়েছেন তিনি। খুব শীঘ্রই আবার শুভশ্রী গাঙ্গুলী কে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাবো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment