Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

‘প্রেম করে বিয়ে করে ২২ বছর ধরে মাথাব্যথা’! দিদি নাম্বার ওয়ানে হাজির হয়ে মজাদার বিয়ের ঘটনা জানালেন ‘মীরাক্কেল’ বিজেতা মৃদুল ভট্টাচার্য্য, তুমুল ভাইরাল ভিডিও

‘প্রেম করে বিয়ে করে ২২ বছর ধরে মাথাব্যথা’! দিদি নাম্বার ওয়ানে হাজির হয়ে মজাদার বিয়ের ঘটনা জানালেন ‘মীরাক্কেল’ বিজেতা মৃদুল ভট্টাচার্য্য,  তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বললেই উঠে আসে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পরিচালিত জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ শোটির কথা। এবার সেই শোয়ের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মীরাক্কেল খ্যাত কমেডিয়ান মৃদুল ভট্টাচার্য। সেখানেই রচনা ব্যানার্জির সঙ্গে কথা প্রসঙ্গে নিজেদের নানান মজাদার ঘটনার কথা প্রকাশ্য টেলিভিশনে শেয়ার করে নিতে দেখা যায় তাকে।

কিভাবে তার সঙ্গে তার স্ত্রী এর পরিচয় হলো সেই প্রসঙ্গে মৃদুল ভট্টাচার্য জানিয়েছেন তার বন্ধুর বোনের বান্ধবী ছিলেন তার স্ত্রী। তাই পাশের বাড়িতে যাতায়াত থেকে শুরু করে হাসিঠাট্টার মাধ্যমেই প্রেম হয়ে গিয়েছিল তাদের। পাশাপাশি তার স্ত্রী জানান শুরু থেকেই এমন মজাদার মানুষ মৃদুল বাবু।

মজার ছলে এরপর মৃদুল ভট্টাচার্য জানান যে তার স্ত্রী অত্যন্ত ভালো, তার মাথাব্যথা হলে তার স্ত্রী মাথা টিপে দেন, কিন্তু তার মাথাব্যথা বিয়ের পর থেকেই শুরু হয়েছে বলে দাবি করেন জনপ্রিয় বাঙালি কমেডিয়ান। বলাই বাহুল্য তার কথা শুনে হাসিতে গড়িয়ে পড়তে দেখা যায় রচনা ব্যানার্জিসহ উপস্থিত সকলকে।

আরও পড়ুন: ধীরে ধীরে সবকিছুই শিখে নিচ্ছে রাজ শুভশ্রী পুত্র ইউভান, মা কে কবিতা বলে শোনাতে দেখা গেলো খুদে তারকা কে, ভাইরাল ভিডিও

তবে সবাইকে অবাক করে দিয়ে তারা জানিয়েছেন নয় নয় করে দীর্ঘ 22 বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারা। বলাই বাহুল্য প্রিয় কমেডিয়ানের ব্যক্তিগত জীবনের গল্প জানতে পেরে যারপরনাই খুশি হয়েছেন অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment