Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

ব্রিগেড সমাবেশের জন্য মমতাকে স্বাগতঃ কংগ্রেস সাংসদ অভিষেক সিংভি, আগে বিজেপি হারাও, প্রধানমন্ত্রী পরেঃ ফারুক আবদুল্লা

ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ, জনজোয়ার

ব্রিগেড সমাবেশের জন্য মমতাকে স্বাগতঃ কংগ্রেস সাংসদ অভিষেক সিংভি, আগে বিজেপি হারাও, প্রধানমন্ত্রী পরেঃ ফারুক আবদুল্লা

বিজেপি বিরোধী সমাবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। বললেন, মমতার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। রামধনুর সাত রঙ আজ এক হয়েছে। দেশে এত প্রতিহিংসাপরায়ণ সরকার আগে আসেনি। বিজেপিকে হারাতে বিরোধী ভোট ভাগাভাগি ঠেকাতে বলে জানান সিংভি।
ফারুক আবদুল্লা বললেন, এই লড়াই ভারত বাঁচানোর। দেশ আজ বিপদে। তিনি বলেন, আগে বিজেপিকে হারাও, কে প্রধানমন্ত্রী হবেন তা পরে ঠিক হবে।
শরদ যাদব বললেন, সরকার বদলের ডাক দিয়েই সবাই ঐক্যবদ্ধ লড়াই করবে। অরুণ শৌরি, যশবন্ত সিংহ, শারদ পাওয়ার থেকে শুরু করে সব বিরোধী নেতাই বিজেপি সরকারকে হারানোর শপথ নিতে ডাক দেন।
সমস্ত নেতা ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে

আরও পড়ুন: Covid Vaccine: বাংলার ৩৪১ টি ব্লকেই টিকার বুথ গড়তে চায় রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal