Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

১৫ ঘন্টা টানা বাঁধা খুঁটির সঙ্গে, প্যান্টেই প্রস্রাব করতে বাধ্য হলেন বাঙালি প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বিগবসে’র নতুন টাস্ক, ভাইরাল ভিডিও

১৫ ঘন্টা টানা বাঁধা খুঁটির সঙ্গে, প্যান্টেই প্রস্রাব করতে বাধ্য হলেন বাঙালি প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বিগবসে’র নতুন টাস্ক, ভাইরাল ভিডিও

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত একটি রিয়েলিটি শো হল ‘বিগবস’। বলিউড অভিনেতা সলমন খান পরিচালিত এই রিয়েলিটি শো মাঝে মধ্যেই নানা কারণে বিতর্কের শিরোনামে উঠে আসে। এবারো দুই প্রতিযোগীকে টানা পনেরো ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলল বিগবস।

প্রসঙ্গত এদিন প্রতিযোগী রেশমি দেশাই এবং বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য বিগবসের টাস্ক হিসেবে খুঁটির সঙ্গে হাত বেঁধে সারারাত দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। কারণ, টাস্ক হেরে গেলে ফাইনালে পৌঁছানো অসম্ভব হত তাদের পক্ষে। তা ছাড়া, এইসময় অন্যান্য প্রতিযোগীরা তাদের দিকে ডিটারজেন্ট, জল থেকে শুরু করে বিভিন্ন কিছু ছুঁড়তে থাকেন। তবে এতকিছুর মধ্যেও ভেঙে পড়েননি ‘গোপী বহু’।

বরং সারারাত দাঁড়িয়ে থাকার পর টাস্ক জিততে নিজের প্যান্টেই প্রস্রাব করে দেন তিনি। তবে শেষ পর্যন্ত সমস্ত প্রতিযোগীরা তাকেই লক্ষ্য করে জল ছুঁড়তে থাকেন। পাশাপাশি বিজয়ী নির্ধারণ করার জন্য কঠিন করে দেওয়া হয় টাস্কের নিয়মও। যে কারণে জুতো ছাড়াই খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় প্রতিযোগীদের। শেষ পর্যন্ত মিলিত আক্রমণের সামনে পড়ে পা পিছলে পড়ে যান বাঙালি প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য। তবে টাস্কে হেরে গেলেও দারুন প্রশংসিত হয়েছে তার সাহস ও মনোবল।

আরও পড়ুন: গোয়ায় পার্টি মুডে পার্নো-মিমি, নতুন সমীকরণের ইঙ্গিত!

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুপারস্টার পূজা ব্যানার্জীর ছবি! পেট পিঠ উন্মুক্ত হলুদ লেহেঙ্গা চোলিতে মোহময়ী অভিনেত্রী, সাহসী ছবিতে অনবদ্য অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment