Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

“লতা মঙ্গেশকর বয়সে বড়, আমি সম্মানে বড়”, বেফাঁস মন্তব্য করে আবারো নেটদুনিয়ায় ট্রোলড হলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

“লতা মঙ্গেশকর বয়সে বড়, আমি সম্মানে বড়”, বেফাঁস মন্তব্য করে আবারো নেটদুনিয়ায় ট্রোলড হলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তির দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি, তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি আবারও এক ইউটিউবার রানু মন্ডলকে নিয়ে একটি ভিডিও বানিয়েছেন, যা এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যখন তাকে ঐ ইউটিউবার জিজ্ঞাসা করেন তাকে যখন সকলে বাংলার লতা মঙ্গেশকর বলা হয় তখন তার কেমন লাগে? এই প্রশ্ন শুনে তিনি উত্তরে জানান, লতা মঙ্গেসকার তার থেকে বয়সে অনেকটাই বড়। যে সম্মানের দিক দিয়ে দেখতে গেলে তিনি তার থেকে উপরে। পরে অবশ্য তিনি ঠিক করে বলেন, তারার লতা মঙ্গেসকারের সম্মান মানুষের কাছে সমান সমান। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আবারো সকলের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন রানু মন্ডল। লতা মঙ্গেসকারের মত একজন সুর সম্রাজ্ঞীকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করার জন্য আবারো তুমুল চর্চিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: মুখে মাস্ক না থাকার অপরাধে বিবেক ওবেরয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের মুম্বাই পুলিশের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment