Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

‘আমি আসবো?’ প্রাক্তন প্রেমিকা শ্রীমাকে ভুলে ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে প্রকাশ্যেই ‘পিলু’ খ্যাত অভিনেত্রী মেঘার সঙ্গে ফ্লার্ট করলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী, ভাইরাল ভিডিও

‘আমি আসবো?’ প্রাক্তন প্রেমিকা শ্রীমাকে ভুলে ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে প্রকাশ্যেই ‘পিলু’ খ্যাত অভিনেত্রী মেঘার সঙ্গে ফ্লার্ট করলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী, ভাইরাল ভিডিও

খুব শীঘ্রই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘পিলু’ যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে টলিউড অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী মেঘা দাঁকে। জানা গিয়েছে মূলত গান-বাজনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এই ধারাবাহিকের গল্প।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে ধারাবাহিকের প্রোমোশন করতে হাজির হয়েছিলেন এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা এবং অভিনেত্রীরা। সেখানেই পর্দার পিছনে অভিনেতা গৌরব এবং অভিনেত্রী মেঘার রসায়ন দেখতে পেলেন দর্শকরা।

প্রসঙ্গত টলিউড অভিনেত্রী শ্রীমার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা গৌরব রায়চৌধুরি। কিন্তু বিচ্ছেদের পর আপাতত পেশাদারী জীবনে মন দিচ্ছেন তিনি। এদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে পিলু ধারাবাহিকের কলাকুশলী এবং নির্মাতারা হাজির হলে কথা প্রসঙ্গে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি মনের মানুষের কথা জিজ্ঞাসা করেন অভিনেত্রী মেঘাকে।

আরও পড়ুন: Lockdown: কী করছেন বাড়িবন্দি অরিন্দম শীল? কেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বানাচ্ছেন শর্ট ফিল্ম? রেশমি বাগচির সঙ্গে কথা বললেন ব্যস্ত পরিচালক

প্রসঙ্গত ডান্স বাংলা ডান্সের চতুর্থ বিজয়ী ছিলেন টলিউডের এই নতুন অভিনেত্রী। সেখানে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার থেকে নিয়মিত প্রশংসা পেতেন তিনি। তবে অভিনেত্রী জানিয়েছেন মনের মানুষ কেউ নেই আপাতত তার জীবনে। এরপরই টলিউড অভিনেতা গৌরবকে পাল্টা ফ্লার্ট করতে দেখা যায় তার সঙ্গে। বলাইবাহুল্য তাদের দুজনের রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment