Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

অনুব্রত নাকি লটারি পেয়েছেন! ‘কোটি টাকার’ খবর চাউর হতেই শোরগোল বীরভূমে 

অনুব্রত নাকি লটারি পেয়েছেন! ‘কোটি টাকার’ খবর চাউর হতেই শোরগোল বীরভূমে 

অনুব্রত পেলেন লটারি। সোমবার এরকম খবর প্রকাশ্যে আসতেই বীরভূম জেলায় নানান জল্পনা দেখা দিয়েছে। সত্যিই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল লটারি কেটে ১ কোটি জিতেছেন? একটি লটারি সংস্থার ওয়েব সাইটের অন্তত তেমনটাই দাবি। 

Lottrysambadresult. In নামে একটি ওয়েবসাইটে প্রতিদিন লটারি বিজেতাদের নাম ও ছবি প্রকাশিত হয়। সোমবার ওই ওয়েবসাইটে দেখা যায় অনুব্রত মন্ডলের নাম এবং ছবি, সঙ্গে পুরস্কার বাবদ ১ কোটি টাকা পাওয়ার খবর। খবর প্রকাশ্যে আসার পরেই অনুব্রত অনুগামীদের মধ্যেই ফিসফিসানি  শুরু হয়েছে। অনেকে বলছেন, কষ্ট দা যে লটারি কাটে তাই তাঁরা জানতেন না। কিন্তু তৃণমূলের এই দাপুটে নেতা কি সত্যি লটারি কাটতেন? 

এই নিয়ে প্রকাশ্যে অনুব্রত মন্ডল অবশ্য কিছু জানাননি। তবে তিনি ঘনিষ্ঠ মহলে লটারি জয়ের কথা অস্বীকার করেছেন বলেই খবর। তবুও সংস্থার ওয়েবসাইটের ছবি এবং নাম নিয়ে ধন্দে বীরভূমবাসী। ‘ভানু পেল লটারি’র মতো কষ্ট দা’র ভাগ্যেও কি শিকে ছিঁড়েছে? 

আরও পড়ুন: কথা বলার মতো মানসিক অবস্থা নেই, জানালেন অনুব্রত-কন্যা; ১০ মিনিটেই কেষ্টর বাড়ি থেকে ফিরল CBI 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal