Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘প্রত্যেক সিরিয়ালে সিঁদুর উড়ে এসে নায়িকার সিঁথিতে পড়ে’! বাংলা সিরিয়ালের বাঁধাধরা দৃশ্যকে তীব্র ট্রোল নেটিজেনদের, ‘বিয়েও মেনে চলে নিউটনের তত্ত্ব’

‘প্রত্যেক সিরিয়ালে সিঁদুর উড়ে এসে নায়িকার সিঁথিতে পড়ে’! বাংলা সিরিয়ালের বাঁধাধরা দৃশ্যকে তীব্র ট্রোল নেটিজেনদের, ‘বিয়েও মেনে চলে নিউটনের তত্ত্ব’

বাংলা সিরিয়াল দেখেন না এমন মানুষ বোধহয় খুবই কম রয়েছেন। কারণ বাংলা সিরিয়ালের নিজস্ব একটি বেশ বড় ফ্যানবেজ রয়েছে। পাশাপাশি প্রতিদিনই নিত্যনতুন সিরিয়াল আসতে দেখা যাচ্ছে বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনা এবং কটাক্ষ।

ধারাবাহিকের অবাস্তব দৃশ্যগুলিকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সামনে সমালোচিত হতে হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন মিম পেজ যেখান থেকে নিয়ম করে ট্রোল করা হয় এ ধরনের দৃশ্যকে। এবার তেমনই একটি পেজ থেকে তুলে ধরা হলো বাংলা সিরিয়ালের বাঁধাধরা দৃশ্য। যা হল নায়ক এর হাত থেকে উড়ে গিয়ে নায়িকার সিঁথিতে সিঁদুর পরা।

নেটিজেনদের অনেকেই কমেন্ট এর মাধ্যমে জানিয়েছেন এই দৃশ্য দেখতে দেখতে তারা বিরক্ত হয়ে গিয়েছেন। কারণ একটি-দুটি নয় বরং একাধিক সিরিয়ালের নায়িকাদের এভাবেই বিয়ে সম্পন্ন হচ্ছে। এই তালিকায় রয়েছে ‘বরণ’ এর তিথি, ‘খেলাঘর’ এর পূর্ণা, ‘গ্রামের রানী বীণাপাণি’র‌ বীণা, ‘মন ফাগুন’ এর পিহু।

আরও পড়ুন: সুদীপার বাড়ির পুজোয় প্রসেনজিৎ কে ঢাক বাজানোয় টেক্কা দিলো আদিদেব, বুম্বা আংকেল কে বললো একটু আস্তে আস্তে বাজাও, ভাইরাল ভিডিও

তবে অনেকেই জানিয়েছেন যমুনা ঢাকির আর্যার কিন্তু আজ অবধি মাথায় সিঁদুর পড়েনি যা ঘোরতর অন্যায় বলে মজা করেছেন তারা। অনেকে আবার জানিয়েছেন যেভাবে শুধু সিঁথিতেই সিঁদুর পরে তা মিসাইলকেও হার মানাতে পারে। বলাই বাহুল্য এভাবেই আরো একবার বাংলা সিরিয়াল হাসির খোরাক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment