Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

চুপিসারে নিজের বৌদির সঙ্গে আইনে বিবাহ সারলেন ‘আলতা ফড়িং’-এর অভিনেতা! অর্ণব-ইপ্সিতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

চুপিসারে নিজের বৌদির সঙ্গে আইনে বিবাহ সারলেন ‘আলতা ফড়িং’-এর অভিনেতা! অর্ণব-ইপ্সিতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিয়ের মরশুমে এবারে চুপিসারে কাউকে না জানিয়েই বিয়ে সেরে ফেললেন টেলিভিশনের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ইপ্সিতা এবং অর্ণব। এর আগের মাসেই নিজের ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এবারে সকলের চোখের আড়ালে আইনি মতে রেজিস্ট্রি বিয়ে করে নিলেন দুজনে। গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করেছেন ইপ্সিতা। ছবি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল, সকলেই দুজনকে আগামীদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

অর্ণবকে এর আগে আমরা জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়া তে অভিনয় করতে দেখতে পেয়েছি। ইপ্সিতা কেও আমরা ওই একই ধারাবাহিক এ অর্ণবের বৌদির ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি। টেলিভিশন ইন্ডাস্ট্রি সঙ্গে বহু বছর ধরে যুক্ত রয়েছেন ইপ্সিতা।

বর্তমানে অর্ণবকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আলতা ফড়িং অভিনয় করতে দেখতে পাচ্ছি আর ইপ্সিতা ধূলোকণা ধারাবাহিকে অভিনয় করছেন। নিজেদের সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফে অনেক ভালোবাসা’ এবং হ্যাশট্যাগে জুড়ে দেন, ‘এনগেডজ অ্যান্ড ম্যারেড’।

আরও পড়ুন: ‘মুঝে পিয়া ঘর জানা থা’, সর্বাঙ্গে ফুলের সাজ, মাথায় ফুলের টিকলি, গলায় হিন্দি গান, বসন্ত উৎসবে রানু মন্ডলের সাজ দেখে হতবাক নেটিজেনরা

আলোছায়া ধারাবাহিকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব শুরু হয় এবং সেখান থেকে বন্ধুত্ব গাঢ় হয় এবং শুরু হয় প্রেমের সম্পর্ক। দুজনেই নিজেদের সম্পর্ক প্রথমে আড়াল করেছিলেন। প্রকাশ্যে কখনো নিজেদের সম্পর্কের কথা জানাননি তারা। দু বছরের প্রেমের সম্পর্ক কে এবারে পরিণতি দিলেন তারা। ইন্ডাস্ট্রি সকল অভিনেতা-অভিনেত্রীরা তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment