বলিউডের চিত্রপরিচালকদের মধ্যে একজন অন্যতম হলেন করন জোহর। বলা যেতে পারে বলিউডের একাধিক সফল ছবি তার হাতেই তৈরি। বর্তমানে ছবি নির্মাণের পাশাপাশি তিনি প্রযোজনায়ও মন দিয়েছেন। তার হাত ধরেই বলিউডে প্রতি নিয়ত আবির্ভাব হচ্ছে একটা এক নতুন স্টারের। এর আগে অবশ্য করন দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে ছবিতে শাহরুখ এবং কাজলের সাথে স্ক্রিন শেয়ারও করেছেন। শোনা যায় এখনও তাদের মধ্যে সেই পুরনো বন্ধুত্বের অটুট বন্ধন রয়ে গিয়েছে। কভি খুশি কভি গম, স্টুডেন্ট অব দ্য ইয়ার, অগ্নিপথ, কলঙ্ক, গুড নিউজ, এ দিল হে মুশকিল, কভি আলবিদা না কেহনা, ব্রমহাস্ত্র, কাল হো না হো এর মতন আরো বহু ছবি তিনি আমদের দিয়েছেন। যা এখনো আমদের মনে গেথে আছে আর থকবেও।
কিন্তু সম্প্রতি সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে নেটিজেনরা বুলিং করতে শুরু করেন। এমনকি তার ওপর নেপোটিজমের মত গুরুতর অভিযোগও আনা হয়। এছাড়াও তারা ছবি নিয়ে নানা মিম বানানো হয়। সেই নিয়ে করন মুখ না খুললেও বেশ কয়েক মাস তাকে সোশ্যাল মিদিয়ায় তেমনভাবে দেখা যায়নি।
আরও পড়ুন: “রাজশ্রী” র প্রেমের পারদ শীর্ষে, ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়
View this post on Instagram
আরও পড়ুন: এখনো কমেনি অঙ্কুশ ও বং গাইয়ের ঠান্ডা যুদ্ধের আগুন, ফের ‘বিষ মাল’ নিয়ে মন্তব্য করলেন অঙ্কুশ
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে করণ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার ‘মেরে খাবো মে জো আয়ে’ গানটিতে কাজলকে নকল করে নাচ করছেন। কিন্তু পরে জানা যায় ওটা করণ নয় বরং কাজলের গানটিতে শরীরটা কাজলের রেখে মুখে করণ জোহরের মুখ বসিয়ে ভিডিওটি বানানো হয়। আর এই ভিডিও প্রকাশ্যে আসতে আরো একবার সমালোচনার শিকার হন করণ। তাকে আবারও নিন্দায় মজেছেন নেটিজেনদের একাংশ।




