Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

দিনের পর দিন বাড়ছে টাকা! মুম্বাইতে আবারো ৭.৮ কোটি টাকা দিয়ে নতুন এই ফ্লাট কিনলেন অক্ষয় কুমার, নতুন লাক্সারি অ্যাপার্টমেন্টের মালিক অক্ষয়! দাম শুনলে চমকে যাবেন

দিনের পর দিন বাড়ছে টাকা!  মুম্বাইতে আবারো ৭.৮ কোটি টাকা দিয়ে নতুন এই ফ্লাট কিনলেন অক্ষয় কুমার, নতুন লাক্সারি অ্যাপার্টমেন্টের মালিক অক্ষয়! দাম শুনলে চমকে যাবেন

বলিউডের খিলাড়ি তিনি। নিজের চেষ্টাতেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের সাম্রাজ্য বানিয়েছেন অক্ষয় কুমার। ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেতাদের মধ্যে তিনি একজন। তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা প্রায় অসম্ভব। বয়স বাড়লেও তার ফিটনেসে কোনো ঘাটতি নেই। ইন্ডাস্ট্রির এনার্জি বম্ব অক্ষয় কুমার। থেকে থেকেই একাধিক ব্লকবাস্টার হিট ছবি নিজের দর্শকদের উপহার দেন অভিনেতা। সম্প্রতি হটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’ হিট করেছে মানুষের মাঝে। শুধুমাত্র বড়পর্দায় নয় বর্তমানে তিনি একাধিক ওয়েব প্ল্যাটফর্মের হয়েও কাজ করেছেন।

যত দিন যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ বাড়ছে। লকডাউনেও কম আয় করেননি তিনি। তবে মহামারীর সময় সকলের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। শোনা গিয়েছিল লকডাউন চলাকালীন নিজের আন্ধেরির বিলাসবহুল অফিস ৯ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন অভিনেতা। অক্ষয় কুমারের অফিস মানে বুঝতেই পারছেন তার মধ্যে ছিল সমস্ত সুযোগ-সুবিধা। সম্প্রতি শোনা গিয়েছে তিনি আবারো মুম্বাইয়ের বুকে ফ্ল্যাট কিনেছেন।

আরও পড়ুন: যৌনতার চেয়েও বেশী এই জিনিস, জানালেন ‘কবির সিংহ’ খ্যাত অভিনেত্রী কিয়ারা আডবানি

উল্লেখ্য, পশ্চিম মুম্বাইতে এক বিলাসবহুল, আভিজাত্যে ভরপুর কোটি টাকার বিশাল ফ্ল্যাট কিনেছেন। অক্ষয় কুমারের নতুন ফ্ল্যাট যে বিলাসবহুল হবে তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে অভিনেতা তার পরিবার নিয়ে জুহুতে সমুদ্রের ধারে এক বিশাল অ্যাপার্টমেন্টে থাকেন। স্ত্রী টুইঙ্কেল খান্না, ছেলে আরাভ, মেয়ে নিতারাকে নিয়ে বর্তমানে এই অ্যাপার্টমেন্টেই থাকেন তিনি। তারা নিজেদের বাড়ি থেকেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। মাঝেমাঝেই নিজেদের সময় কাটানোর ছবি শেয়ার করে থাকেন তারা, যা ভাইরাল হয় নেটদুনিয়ায়।

জুহুর অ্যাপার্টমেন্টিতে রয়েছে একটি সুন্দর বাগান। যেখানে বসে একান্তে সময় কাটাতে পছন্দ করেন অভিনেতা এবং তার স্ত্রী। সেই সময় কাটানোর বেশকিছু দৃশ্য তাদের সোশ্যাল মিডিয়ায় পাতায় চোখ রাখলেই দেখা যায়। এবার তাদের সম্পত্তির তালিকায় সংযোজন ঘটল এই নতুন পশ্চিম মুম্বাইয়ের ফ্ল্যাটের। তবে তিনি ঠিক কোথায় ফ্ল্যাটটি কিনেছেন তা অবশ্য এখনও জানা যায়নি। তবে এই খবর সামনে আসার পর থেকেই অভিনেতার অনুরাগীদের মাঝে রীতিমতো হু হু করে ছড়িয়ে পড়েছে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। তবে অভিনেতাকে আবারও বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার অগণিত অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment