Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

চোখে কালো সানগ্লাস, গলায় সোনার হার ‘যাদবপুরের ডন’ সায়নীর বাবা! ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে সায়নী ও তার বাবা একে অপরের পোল খুললেন, দেখুন সেই ভিডিও, সায়নীর বাবা সমর ঘোষের সোয়্যাগ দেখার মতো!

চোখে কালো সানগ্লাস, গলায় সোনার হার ‘যাদবপুরের ডন’ সায়নীর বাবা! ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে সায়নী ও তার বাবা একে অপরের পোল খুললেন, দেখুন সেই ভিডিও, সায়নীর বাবা সমর ঘোষের সোয়্যাগ দেখার মতো!

বেশ অনেকদিন আগে সায়নী ঘোষ তার বাবাকে নিয়ে এসেছিলেন ‘দিদি নম্বর ১’এর সেটে। সম্প্রতি একটি পুরনো ভিডিও আবারো ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়। সেখানে শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে মন খুলে আড্ডা দিয়েছেন বাবা মেয়ে। সেখানেই একে অপরের কথা ফাঁস করতে দেখা গিয়েছে তাদের। সম্প্রতি সেই পুরানো এপিসোডের কিছু দৃশ্য আবারো নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।

সায়নীর বাবা সমর বাবু সবসময় চোখে চশমা পড়ে থাকেন। হাতে গলায় পড়ে থাকেন সোনার গহনা, অনেকটা বাপ্পি লাহিড়ীর আঙ্গিকে। এই প্রসঙ্গে সায়নী রচনা ব্যানার্জীকে জানিয়েছেন, তিনি চোখ খুলে দেখে তার বাবাকে চশমা পড়ে থাকতে দেখেন। তার বাবাকে দু’দণ্ড বাড়িতে বসিয়ে রাখা যায় না। কোনো না কোনো কারণে বাইরে বেরিয়ে যান তিনি। এমনকি নিজের বাবা-মায়ের বিয়ের গল্পও করেছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার বাবার আগে একটি পানের দোকান ছিল। সেখান থেকেই তার মায়ের সাথে প্রেম। পরে তারা বিয়ে করেন। বর্তমানে তার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা।

রচনা ব্যানার্জী যখন সমরবাবুকে তার মেয়ের অভিনয় নিয়ে প্রশ্ন করেন তখন তিনি বলেন, এই সিদ্ধান্ত তার এবং তার মায়ের, তিনি এই বিষয়ে কোন কথা বলেন না। তার কথা শুনেই বোঝা গেছে তিনি বেশ রসিক মানুষ। এমনকি সেদিন ‘দিদি নম্বর ১’এর মঞ্চেই নিজের মেয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, নিজের কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা প্রভাস, ভাইরাল ভিডিও

সমরবাবু জানান একটা সময় সায়নী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল দু’বছরের জন্য। সেইসময় তিনি নিজের মেয়ের সাথে কথা বলতেন না। এমনকি তিনি যেখানে থাকতেন সেখানেও যাননি তিনি। তিনি শুধু তার জন্য একটি ঘড়ি পাঠিয়ে দিয়েছিলেন, যাতে লেখা ছিল শুভ সময় আসুক। এমনকি সায়নী রাগ হলেও বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এই সমস্ত কথা এই ভিডিওর মাধ্যমে আবারও উঠে এসেছে সকলের সামনে। উল্লেখ্য, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে রাজনীতির ময়দানেও ভালোই খেলছেন সায়নী ঘোষ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment