Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

বিহানকে এবার পড়াশোনা শেখানোর দায়িত্ব নিয়ে বসলো হোম ডেলিভারির মালিক ‘খুকুমণি’! সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলল ‘খুকুমণি হোম ডেলিভারি, কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফেললেন খুকুমণি

বিহানকে এবার পড়াশোনা শেখানোর দায়িত্ব নিয়ে বসলো হোম ডেলিভারির মালিক ‘খুকুমণি’! সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলল ‘খুকুমণি হোম ডেলিভারি, কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফেললেন খুকুমণি

সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে স্টার জলসার ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। ফলাফল হিসেবে টিআরপি তালিকায় প্রথমদিকেই দেখতে পাওয়া যাচ্ছে ধারাবাহিকটিকে। তবে এবার ধারাবাহিকের নতুন গল্পের মোড় চাঞ্চল্য সৃষ্টি করলো সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদারকে। ইতিমধ্যেই তাদের জুটি মন কেড়ে নিয়েছে দর্শকদের।

প্রসঙ্গত মানসিকভাবে অসুস্থ স্বামী বিহানের পাশে একাধিকবার এরমধ্যে দাঁড়াতে দেখা গিয়েছে হোম ডেলিভারির মালিক খুকুমণিকে। তবে এবার সে চ্যালেঞ্জ নিয়েছে স্বামীকে পড়াশোনা শেখানোর। প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গিয়েছে মানসিকভাবে অসুস্থ হওয়ায় তার পরিবারের লোকেরাও দূরে সরিয়ে রাখে বিহানকে। কিন্তু ইতিমধ্যেই বিহান পাশে পেয়েছে খুকুমণিকে।

সম্প্রতি একটি এপিসোডে দেখতে পাওয়া গিয়েছে বিহানের পরিবারের লোকেদের মন আস্তে আস্তে জয় করছে খুকুমণি। সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে বাঁচতে শেখাচ্ছে সে। তবে এবার ধারাবাহিকের নতুন গল্প চাঞ্চল্য ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে বিহানকে খুকুমণি পড়াশোনা শেখায় এবং পড়াশোনা শিখে কিভাবে বিহানের মধ্যে পরিবর্তন আসে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ‘খুকুমণি হোম ডেলিভারি’র দর্শকরা।

আরও পড়ুন: রোশনকে বাদ দিয়ে জমিয়ে পার্টি করছেন শ্রাবন্তী, দেখুন সেই বিশেষ ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment