Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

কাছের মানুষ কে হারালেন ‘করুণাময়ী রাণী রাসমণি’র জগদম্বা অভিনেত্রী রোশনি ভট্টাচার্য! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, শ্বশুরের আচমকা মৃত‍্যুতে বিয়ে পিছিয়ে গেল রোশনির

কাছের মানুষ কে হারালেন ‘করুণাময়ী রাণী রাসমণি’র জগদম্বা অভিনেত্রী রোশনি ভট্টাচার্য! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, শ্বশুরের আচমকা মৃত‍্যুতে বিয়ে পিছিয়ে গেল রোশনির

গত বছরই ধুমধাম আয়োজনে আইনিমতে বিয়ে করে বাগদান সেরেছেন টেলিভিশনের ছোটপর্দার অভিনেত্রী রোশনি ভট্টাচার্য অর্থাৎ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমনির পুরনো জগদম্বা। নিজের নতুন জীবন শুরু করবেন বলেই অভিনয় জগৎ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন রোশনি। কিন্তু শেষ অবধি বিয়েটা হয়ে ওঠেনি তার।

আসলে বাগদানের পরেই হঠাৎ বিপদ নেমে আসে রোশনি এবং তার স্বামী তুর্যর জীবনে। হঠাৎই তূর্য র বাবা মারা যান অর্থাৎ অভিনেত্রীর শ্বশুর মশাই। আর এই সময়ে তো আনুষ্ঠানিক ভাবে বিয়ে করা কোনোভাবে সম্ভব নয় তারজন্য সামাজিক মতে বিয়েটা একবছর পিছিয়ে দিয়েছেন দুজনে। বিয়ের জন্য সব কাজ পিছিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তবে এখন তার হাতে অনেক সময় তার সম্প্রতি ইমন চক্রবর্তীর সঙ্গে তার একটি মিউজিক অ্যালবামে অভিনয় করছেন রোশনি। এছাড়াও একটি ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। টুকটাক রান্না করতে শিখছেন।

গত বছর নভেম্বর মাসেই রানী রাসমণি ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিলেন অভিনেত্রী। বিদায় বেলায় তার জন্য সেটে আইবুড়ো ভাত পর্বের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন , অন্নদা, দ্বারিকা, গণেশ, ইন্দু এবং গদাই ঠাকুরও। এলাহী আয়োজনে সাজানো হয়েছিল তার আইবুড়ো ভাতের থালা। ছিল ভাত, বাসন্তী পোলাও, ডাল, ঝুরি আলুভাজা, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, দই মিষ্টি। হইহই করে কাটিয়েছিলেন সেই দিনটা। আইনি বিয়ে সম্পন্ন হয়ে গেলেও দর্শকেরা রোশনির সামাজিক বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

আরও পড়ুন: বং গাই এর পর ব্রহ্মাস্ত্রের রিভিউ দিলেন ইউটিউবার ঝিলম, বাংলা সিরিয়ালের সাথে ব্রহ্মাস্ত্রের মিল খুঁজে পেলেন ঝিলাম গুপ্ত! ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment