বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন সিপিএম নেতা গৌতম দেব। সোমবার দুপুরে গৌতমবাবু বাড়িতে পড়ে যান, সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি করা হয়েছে তাঁকে।
কয়েক বছর ধরেই পার্কিনসন্স রোগে ভুগছেন গৌতম দেব। এর জন্য তাঁর অস্ত্রোপচারও করা হয়। তারপর থেকেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া অনেক কমে গিয়েছিল গৌতম দেবের। মাঝে চিকিৎসার জন্য দিল্লিতেও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গত সপ্তাহেও একবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এই শারীরিক অবস্থার মধ্যে এদিন বাড়িতে পড়ে গিয়ে জখম হলেন তিনি।
বাড়িতে পড়ে জখম সিপিএম নেতা গৌতম দেব, ভর্তি হাসপাতালে
দীর্ঘদিন ধরেই অসুস্থ গৌতম দেব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



