Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
11 June 2026

গৃহবন্দি থাকার নোটিস অগ্নিমিত্রা পলকে, নোটিস নিতে অস্বীকার বিজেপি বিধায়কের

গৃহবন্দি থাকার নোটিস অগ্নিমিত্রা পলকে, নোটিস নিতে অস্বীকার বিজেপি বিধায়কের

গৃহবন্দি থাকার নোটিস পেলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ককে গৃহবন্দি থাকার নোটিস দিয়েছে হীরাপুর থানা।

যদিও নোটিশ নিতে অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে দেওয়া হচ্ছে না।

আসানসোলে ভোট শুরু হওয়ার পর থেকেই জায়গায় জায়গায় ঘুরছেন অগ্নিমিত্রা পল। এমনকি বুথের সামনে জমায়েত করছেন তিনি বলেও অভিযোগ উঠেছে। নোটিসে বলা হয়েছে, নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না অগ্নিমিত্রা পল। তাঁর বাড়ির সামনেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বদল

আসানসোল দক্ষিণের বিধায়ক আরও অভিযোগ করেছেন, এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal