Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

উত্তরবঙ্গের ছেলে, প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে খ্যাতি লাভ করেছেন, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ছেলে, প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে খ্যাতি লাভ করেছেন, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মধ্যরাতে প্রয়াত হন বাপ্পি লাহিড়ী। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের টুইটার হ্যান্ডল থেকে দুটি টুইট করেন। তিনি লেখেন, কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীর অকাল প্রয়াণের খবর শুনে আমি মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে, সে তার নিখুঁত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। আমরা তাঁকে “বঙ্গবিভূষণ” দিয়েছি। আমার আন্তরিক সমবেদনা।

মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে প্রয়াত হন বাপ্পি লাহিড়ী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal