Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

অত্যাধুনিক প্রযুক্তিতে এবার রাজ্যে মদের কারখানাগুলিতে নজরদারি চালাবে রাজ্য সরকার

অত্যাধুনিক প্রযুক্তিতে এবার রাজ্যে মদের কারখানাগুলিতে নজরদারি চালাবে রাজ্য সরকার

রাজ্যের বিভিন্ন মদের কারখানাগুলিতে নজরদারি চালাবে রাজ্য সরকার। অত্যাধুনিক প্রযুক্তিতে চালানো হবে এই নজরদারি। দুর্নীতিমুক্ত করতে এবং শুল্ক ফাঁকি বন্ধ করতে এই সিদ্ধান্ত।

অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এই নজরদারি চালানোর ফলে মদের কারখানার সব তথ্য জানতে পারবে রাজ্য আবগারি দফতর। কোনও বেনিয়ম হলেই অ্যালার্ম বেজে উঠবে। কোনও মদের কারখানায় বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলেও তা ধরা পড়বে। রাজ্য আবগারি দফতরের নিয়ন্ত্রণে ৫২টি মদের কারখানা আছে। এরমধ্যে ৩৭টি কান্ট্রি স্পিরিট বটলিং, নয়টি বিদেশি মদ তৈরি, তিনটি ব্রিউওয়ারি এবং ৩টি রয়েছে ডিস্টিলারি কারখানা।

এর আগেও মদের কারখানায় নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য আবগারি দফতর। কোন কারখানায় কতটা স্পিরিট ব্যবহার হচ্ছে, তা জানতে বসানো হয়েছে ‘মাস ফ্লো মিটার’। মদের গুণগত মান যাতে ঠিক থাকে, তার জন্য পিএলসি (প্রোগ্রাম লজিক কন্ট্রোলার) নামে এক ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সও যোগাযোগ করবেন আবগারি দফতরের আধিকরিকরা।

আরও পড়ুন: মিটেছে দুর্গাপুজো, পুলিশ-প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর 

উল্লেখ্য, মদ বিক্রিতে বাংলার স্থান দ্বিতীয়। মদের দাম কমে যাওয়ার পর গত বছরের ডিসেম্বরে রাজ্যে মদ বিক্রি করে আয় হয়েছিল দু হাজার কোটি টাকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal