Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। বিজেপির মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানি।

বিজেপির তরফে দাবি করা হয়েছে, কলকাতা, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল ই বিধাননগরের ভোটে হাজার হাজার মানুষ ভোটই দিতে পারেনি। সব হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের সামনেই। ভোটে তাঁদের ভূমিকা ছিল নীরব দর্শকের। এই অবস্থায় যদি ১০৮ পুরসভায় ভোট তাহলে গণতন্ত্রের হত্যা করা হবে।

বুধবার হাইকোর্ট জানিয়েছে, বাকি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা, আলোচনা করে লিখিতভাবে জানাবে নির্বাচন কমিশনার। যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার না হয়, তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: চন্দননগরে ইন্দ্রনীল সেনের উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন, টিকা পেলেন শতায়ু

বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের এক বৈঠকে ঠিক হয়, ভোটের নিরাপত্তায় ৪৪ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি ইএফআর, এসটিএফ, কম্যান্ডো ও র‍্যাফ মোতায়েন করা হবে। কিন্তু এরপরে বৃহস্পতিবার পুরনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal