Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

দ্বিতীয়বার সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে শুক্রবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফের হাজিরা এড়িয়ে গেলেন তিনি।

বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে এর আগে ১৪ ফেব্রুয়ারি তলব করেছিল সিবিআই। সেইসময়ও শ্বাসকষ্টের সমস্যার কারণে হাজিরা দেননি তিনি। তাই তাঁকে ফের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই ডেকে পাঠায়। কিন্তু এদিনও শারীরিক অসুস্থতার কারণে ফের সিবিআই তলব এড়ালেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

তবে অনুব্রত মণ্ডল না গেলেও অনুব্রতর আইনজীবী এদিন নিজাম প্যালেসে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণে নিজাম প্যালেসে আসতে পারেননি অনুব্রত। কিন্তু সিবিআই চাইলে বীরভূমের যে কোনও জায়গায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন তাঁর মক্কেল।

আরও পড়ুন: রাজীব কুমারের বিরুদ্ধে জমা পড়া রিপোর্টের সমর্থনে প্রমাণ জমা দিতে সিবিআইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal