Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
7 July 2026

মন ভেঙেছে মিঠাই এর পুলিশ দাদার, তবে এবারে কি নিপার সঙ্গে অবশেষে প্রেমটা হবে রুদ্রর? মিঠাই ধারাবাহিকে আসতে হয়েছে নতুন টুইস্ট, দেখুন ভিডিও

মন ভেঙেছে মিঠাই এর পুলিশ দাদার, তবে এবারে কি নিপার সঙ্গে অবশেষে প্রেমটা হবে রুদ্রর? মিঠাই ধারাবাহিকে আসতে হয়েছে নতুন টুইস্ট, দেখুন ভিডিও

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো সকলের প্রিয় ‘মিঠাই’। প্রতিদিন রাত আটটা বাজলে সমস্ত কাজ সেরে টেলিভিশনের পর্দায় হাজির হন প্রত্যেকে। আট থেকে আশি সকলেই এখন এই ধারাবাহিকের বিশাল বড় ভক্ত। তাইতো টিআরপি তালিকায় সবার প্রথমে স্থান অধিকার করে রেখেছে এই ধারাবাহিক। এ ধারাবাহিকের শুধুমাত্র নায়ক-নায়িকা নয় পার্শ্বচরিত্র গুলিও দর্শকের বেশ পছন্দের। মানে গোটা মিঠাই পরিবারই দর্শকের বেশ পছন্দের। এই ধারাবাহিকে প্রতিদিনই কোনো না কোনো টুইস্ট দেখা যায় আরেক টুইস্টা এর কারণেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে রয়েছে মিঠাই। কয়েক সপ্তাহ হল প্রথম স্থান হারিয়েছে মিঠাই কিন্তু তবুও সেরা দশের মধ্যে ভালো জায়গাতেই রয়েছে মিঠাই।

সম্প্রতি কয়েকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ পর্বে দেখানো হয়েছে ধারাবাহিকে এমনকি পাহাড়ে দাদু ঠাম্মার সঙ্গে হানিমুনে গিয়ে মিঠাই কে নিজের মনের কথা জানিয়ে দিয়েছে সিদ্ধার্ত জানিয়ে বেজায় খুশি দর্শকেরা অবশেষে এবং সিদ্ধার্থের জমজমাট প্রেম কাহিনী শুরু হবে। মিঠাই চরিত্রে দর্শকের কাছ থেকে বেশ ভালোবাসা এবং জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এবং সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় আদৃককে এর আগে আমরা বহুবার টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি।

আরও পড়ুন: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ছাদনাতলায় চার হাত এক হবে দেবলীনা-গৌরবের

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে সিদ্ধার্থের একমাত্র কাছের বন্ধু রুদ্র মন ভেঙেছে। মনে মনে সে তার জুনিয়র অফিসার বসুন্ধধারা কে পছন্দ করত আর নিজের মনের কথা বসুন্ধরাকে জানানোর পর এই মন ভেঙেছে তার। ভ্যালেন্টাইন্স ডের দিনে আংটি দিয়ে ধারাকে প্রপোজ করে রুদ্র কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে ততদিনে। কারণ ধারা প্রতীক নামের অন্য আরেকটি ছেলেকে ভালোবাসে। তাই বাধ্য হয়েই রুদ্রদা কে রিজেক্ট করতে হয় ধারার। আর এবারে রিজেক্ট হয়ে পুলিশ অফিসার থেকে সোজা দেবদাসে পরিণত হয় রুডি বয়।

আর রুদ্রর এই অবস্থা কথা শুনে মিঠাই নিজেকে ঠিক রাখতে পারে না। তাই সিদ্ধার্থকে নিয়ে পৌছে যায় তার পুলিশ দাদার বাড়িতে। আর রুদ্রকে তখনই নিয়ে আসে মনোহরা তে। কারণ মিঠাই জানে মনোহরাতে সবার মাঝে থাকলে রুদ্রর মন ভালো থাকবে। আর এবারে মিঠাই নতুন প্ল্যান করে হল্লা পার্টির সঙ্গে যুক্ত হয়ে। মিঠাই এবং সিদ্ধার্থ মনের ডাক্তার সেজে যায় রুদ্রর খোঁজ নিতে যায় এবং তারা প্ল্যান করে কিভাবে নিপার সঙ্গে রুদ্রর মিল ঘটানো যায়।

আরও পড়ুন: লুকিয়েই সেরে ফেললেন নিকাহ, দেখে নিন কে সানা খানের পাত্র?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment