Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 July 2026

নিজের জুতো, ব্যাগ, জামার জন্য কারিনা কাপুরের রয়েছে একটি আলাদা ঘর, তাতে সাজানো রয়েছে নামি দামি ব্র্যান্ডের ব্যাগ, দেখলে হিংসে হবে!

নিজের জুতো, ব্যাগ, জামার জন্য কারিনা কাপুরের রয়েছে একটি আলাদা ঘর, তাতে সাজানো রয়েছে নামি দামি ব্র্যান্ডের ব্যাগ, দেখলে হিংসে হবে!

তিনি বলিউডের বেবো। তার ফ্যাশন, স্টাইল নিয়ে কোন কথাই হবে না। এখনো বলিউডের যেকোনো অভিনেত্রীকে তিনি রূপে টেক্কা দিতে পারেন। দুই শতকের বেশি সময় ধরে বলিউডে নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দুই সন্তানের মা তিনি, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই।

সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে একটি ছবি আপলোড করেছেন তিনি। সেই ছবিতে তাকে কালো রঙের একটি সুন্দর ড্রেসে দেখা গিয়েছে। তবে ছবিতে অভিনেত্রীর লুক যতটানা নেটিজেনদের নজর কেড়েছে তার চেয়েও বেশি নজর কেড়েছে তার ক্লোসেট।

কারিনার জুতোর কালেকশন দেখলে চোখ কপালে উঠবে আপনাদের। সারি সারি সাজানো রয়েছে হিলস, বুট। এছাড়াও নানান ধরনের ব্যাগ কালেক্ট করতেও তিনি বেশ ভালোবাসেন। সারি সারি সাজানো নানান ধরনের দামি দামি ব্র্যান্ডের ব্যাগ। তার জামা কাপড়, ব্যাগ, জুতো রাখার জন্য আলাদা করে ঘর সাজানো রয়েছে। সেই ঘর লাল রঙের কার্পেট দিয়ে সাজানো। সাইফ আলী খানের নতুন বাড়িতেই নিজের মতন করে ঘরটি সাজিয়েছেন কারিনা। ঘরের ভিতর রয়েছে একটি কাঠের টেবিল চেয়ার।

আরও পড়ুন: সাধারণ মানুষের “রক্ষাকর্তা” সোনু সুদকে সম্মান জানাতে প্রতিকৃতি আঁকা হল বিমানের গায়ে

দামি দামি ব্র্যান্ডের ব্যাগ, জুতো সংগ্রহ করার শখ কারিনার বরাবর। তাই তার সংগ্রহ দেখলে সাধারণ মানুষের চক্ষু তো ছানাবড়া হবেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment