Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

মিঠাই কে কোলে উঠিয়ে ভাসুর সোমের উদ্দাম নাচ! আবারো রিল ভিডিওতে উদ্দাম নাচ ‘মিঠাই’ সৌমিতৃষা ও অভিনেতা ধ্রুব সরকারের! ‘উচ্ছেবাবু কই?’, প্রশ্ন অনুগামীদের, তুমুল ভাইরাল ভিডিও

মিঠাই কে কোলে উঠিয়ে ভাসুর সোমের উদ্দাম নাচ! আবারো রিল ভিডিওতে উদ্দাম নাচ ‘মিঠাই’ সৌমিতৃষা ও অভিনেতা ধ্রুব সরকারের! ‘উচ্ছেবাবু কই?’, প্রশ্ন অনুগামীদের, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার অনুগামী সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রী মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানারকম নাচের ভিডিও ভাগ করে নেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে জুটি বাঁধতে দেখা যায় টলিউড অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের সঙ্গে। যিনি ‘মিঠাই’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বর্তমানে। তবে সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা এবং ধ্রুবজ্যোতির জুটিও বেশ জনপ্রিয় অনুগামীদের মধ্যে।

সম্প্রতি একটি তেমনই নাচের ভিডিও অনুগামীদের সঙ্গে শেয়ার করতে দেখা গিয়েছিল সকলের প্রিয় মিঠাইকে। তবে অনুগামীদের তাদের নাচ দারুন লাগলেও অনেকেই প্রশ্ন তুলেছেন উচ্ছেবাবু ওরফে মিঠাইয়ের পর্দার স্বামী সিদ্ধার্থ কোথায়, সেই নিয়ে।প্রসঙ্গত মিঠাই এবং সিদ্ধার্থের জুটির জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও আকাশছোঁয়া। ছোটপর্দার পাশাপাশি তাই সোশ্যাল মিডিয়াতেও তাদের একসঙ্গে দেখতে চেয়ে মাঝেমধ্যেই আবদার করে বসেন অনুগামীরা।

এবার অভিনেতা ধ্রুব সরকারের সঙ্গে তুফান মেলকে নাচতে দেখে অনুগামীদের অনেকেই অনুরোধ জানিয়েছেন অভিনেতা আদৃত রায় অর্থাৎ পর্দার সিদ্ধার্থের সঙ্গে এরকমই নাচের ভিডিও বানানোর জন্য। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট করে অবশ্য তারা জানাতে ভোলেননি সৌমিতৃষা এবং ধ্রুব সরকারের নাচের ভিডিও দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: নিপাকে বিদায় দিতে চোখের জলে ভাসলো মনোহরা! এবারে মোদক বাড়ি ছেড়ে বিদায় নিচ্ছে নিপা, কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment