Take a fresh look at your lifestyle.

‘অপরাজিতা অপু’ রুবিনাকে ধরতে গিয়ে মারা গেল অপু বিডিও! তবে কি এবার অপু ফিরবে নতুন রূপে? এবারে কোন নয়া মোড় নেবে এই ধারাবাহিক? তুমুল ভাইরাল ভিডিও

166

বর্তমান সময়ে দাঁড়িয়ে সিরিয়াল গুলির চাহিদা বিপুল পরিমানে বেড়েছে। সন্ধ্যে হলেই টিভির সামনে মা ঠাকুরমারা তাদের প্রিয় ধারাবাহিক গুলি দেখতে বসে যান, সারাদিনের ক্লান্তি দূর করার মোক্ষম ওষুধ হলো এই সিরিয়াল। স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার ‘অপরাজিতা অপু ধারাবাহিক’। ধারাবাহিক শুরুর পর থেকেই সকলের অভিনয় এবং ধারাবাহিকের গল্প দর্শকদের নজর কেড়েছে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী সুস্মিতা দে এবং টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ রোহন ভট্টাচার্য।

কিছুদিন আগেই ধারাবাহিকে একটি নতুন চরিত্রের আগমন ঘটেছে। সানির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এই চরিত্র ধারাবাহিকে আসার পর থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে ধারাবাহিকে। নানানরকম ভাবে সানি অপুকে বিপদে ফেলতে চাইছে। কিন্তু অবশেষে অপু সানির কুকীর্তির কথা সব ধরে ফেলে। অপু জেনে যায় সানি আসলে একজন অপরাধী তার আসল নাম রুবিনা মালিক। নেশা জাতীয় দ্রব্য পাচারের মাথা সানি। কিন্তু রুবিনার হাতের তিল টা যে সম্পূর্ণ আই ওয়াশ ছিল তা প্রথমেই ধরতে পারেনি অপু। পরে জানা যায় রুবিনা মালিকের হাতে যে তিল ছিল সেটা আসলে ছিল তার ছদ্মবেশের একটি অংশ। সুতরাং অপু সানির হতে যে তিল দেখেছে সেটা নকল।

এর পাশাপাশি অপু জানতে পারে সানি অপুর জন্মদিনে পায়েসে বিষ মিশিয়ে অপুকে মারতে চেয়েছিল। আর তখনই সানি অপুর বাটি থেকে পায়েস খেয়ে অপুকে ভুল প্রমাণিত করে এবং দাবি করে অপুই আসলে রুবিনা মালিক। এরপর অপু অসুস্থ হয়ে পড়ে এবং দিপু তাকে হাসপাতালে নিয়ে যায়। আর ঐদিকে পুলিশ জানিয়ে দেয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্রই অপুকে গ্রেফতার করা হবে। এরপর হঠাৎ সন্ন্যাসীনি বেশে বাড়িতে এসে হাজির হয় আন্টি ২। অপুর কথা শুনে তিনি কুমিরের কান্না কাঁদতে শুরু করে। অন্যদিকে হাসপাতালের মর্গে অপুর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে দীপু।

এরপর দেখার অপেক্ষা আগামী দিনে ধারাবাহিকে কি কি নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। কোন নতুন রূপ নিয়ে সকলের সামনে হাজির হবে অপু।

Comments are closed.