Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

Gulf of Oman Attack: ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া প্রতিবাদ ভারতের

Gulf of Oman Attack: ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া প্রতিবাদ ভারতের

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ওমান উপকূলে একটি বাণিজ্যিক তেলের জাহাজে মার্কিন সেনার ভয়াবহ হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয় এবং উদ্ধারকাজ হরমুজ প্রণালীর কাছে গালফ অফ ওমান দিয়ে যাওয়ার সময় ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) নামের পালাউ পতাকাবাহী ওই তেলবাহী জাহাজে মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলা চালায়। ওই জাহাজে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন, যাঁর মধ্যে ২৪ জনই ভারতীয়। ঘটনার পর থেকে তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ওই নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন হিমাচল প্রদেশের ডেক ক্যাডেট আদিত্য শর্মা, উত্তরপ্রদেশের দেওরিয়ার ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং অন্ধ্রপ্রদেশের চিফ ইঞ্জিনিয়ার পাটনলা সুরেশ।

এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, মৃতদেহগুলি দ্রুত দেশে ফেরানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজ থেকে উদ্ধার হওয়া বাকি ২১ জন ভারতীয় নাবিককে সুরক্ষিত অবস্থায় দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।

আরও পড়ুন: UK Election 2026: মেকারফিল্ড উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যামের বিপুল জয়, গদি বাঁচানোর চরম সংকটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

মার্কিন সেনার দাবি এবং ভারতের কড়া প্রতিক্রিয়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ওই জাহাজটি ইরান থেকে অবৈধভাবে জ্বালানি তেল বহন করছিল। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও জাহাজটি তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে হামলা চালায়। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই হামলার কড়া নিন্দা করেছেন।

দিল্লিতে নিযুক্ত মার্কিন আধিকারিক জেসন মিক্সকে তলব করে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়েছে সাউথ ব্লক। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ নাবিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য অবিলম্বে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

কী বলছে নাবিকদের সংগঠন নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এফএসইউআই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মনোজ যাদব জানান, মার্কিন নৌবাহিনী জানত না যে ওই জাহাজে ভারতীয়রা রয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। তাঁর মতে, জাহাজটি নির্দেশ অমান্য করলে সেটিকে আটক করা যেত, কিন্তু সরাসরি হামলা চালানো অনুচিত হয়েছে।

আরও পড়ুন: ইতালিতে ভারতীয় মহিলাদের অপমান, বাংলাদেশি কর্মীকে ক্ষমা চাইতে বাধ্য করলেন যাত্রীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

world