মোদীর দুটি সভার পর প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে দিল্লি সামলান, তারপর বাংলা নিয়ে ভাববেন। মোদীকে অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। বাংলা থেকে প্রতিবাদ শুরু হয়েছে বলে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে।
শনিবার ঠাকুরনগর এবং দুর্গাপুরের সভা থেকে তৃণমূল নেত্রী এবং এরাজ্যের সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, শুধু সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, তাতে কোনও লাভ হবে না। বিজেপির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভাতেও সাংবাদিক বৈঠকে সিবিআই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন মমতা। বলেছিলেন, এরপর তো আমাকে যে চা দেয় তাকেও ডাকবে সিবিআই। কিন্তু আমাকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে।
মোদীকে অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত বলে আক্রমণ মমতার
সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



