Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

গার্লফ্রেন্ড নেই, সৌরভের কাছে দুঃখ প্রকাশ খুদে সম্রাটের! দাদাগিরির মঞ্চে খুদে প্রতিযোগীকে প্রেমের টিপস দিল দাদা

গার্লফ্রেন্ড নেই, সৌরভের কাছে দুঃখ প্রকাশ খুদে সম্রাটের! দাদাগিরির মঞ্চে খুদে প্রতিযোগীকে প্রেমের টিপস দিল দাদা

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সৌরভের সঞ্চালনার এই শোতে সারাবাংলা থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে দেখতে পান দর্শকরা। পাশাপাশি সাবালক প্রতিযোগীদের সঙ্গে সঙ্গে খুদে প্রতিযোগীরাও মাঝে মধ্যেই চলে আসেন দাদাগিরির মঞ্চে।

এবার তেমনই একটি বিশেষ পর্বে এক খুদে প্রতিযোগীর সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে গিয়ে বিতর্কের মুখোমুখি হতে হলো সঞ্চালক সৌরভ গাঙ্গুলীকে। প্রসঙ্গত এদিন দাদাগিরির মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিল এক ছোট্ট খুদে যার নাম সম্রাট। সে জানিয়েছিল একটি মেয়েকে তার ভীষণ পছন্দ এবং মাঝে মধ্যেই তাকে উদ্দেশ্য করে গান গাইতে গিয়ে স্কুলের শিক্ষিকার কাছে বকা খেতে হয় তাকে।

এর পরেই ওই খুদে প্রতিযোগীকে প্রেমের নানান টিপস দিতে দেখা যায় সৌরভ গাঙ্গুলীকে তিনি জানান সম্রাটের যদি ভুঁড়ি হয় তাহলে মোটেই মেয়েদের কাছ থেকে পাত্তা পাবে না সে। বরং তাকে বানাতে হবে সিক্স প্যাক। বলাই বাহুল্য এই পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে সৌরভ গাঙ্গুলীকে।

আরও পড়ুন: ভেঙে পড়লেন কঙ্গনা, হারালেন খুব কাছের মানুষ কে!

নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন যেভাবে ওই ছোট্ট প্রতিযোগীকে প্রেমের নামার নিয়ম বলে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী তা একেবারেই গ্রহণযোগ্য নয় পাশাপাশি মেয়েদেরকে খুশি করার জন্য সমাজের বেঁধে দেওয়া নানান নিয়ম বলে পিতৃতান্ত্রিক সমাজ এর ধারক হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলী, এমন অভিযোগও তুলতে দেখা গিয়েছে দাদাগিরির মহিলা দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment