Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

‘ভাগ্যিস পকেটে ওয়ালেট থাকতোনা তখন’! ‘পকেটমার’ অভিনেত্রী রূপা দত্তের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা অঙ্কুশ, মুখ খুললেন অঙ্কুশ

‘ভাগ্যিস পকেটে ওয়ালেট থাকতোনা তখন’! ‘পকেটমার’ অভিনেত্রী রূপা দত্তের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা অঙ্কুশ, মুখ খুললেন অঙ্কুশ

সম্প্রতি আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে বামাল সময় গ্রেপ্তার হয়েছেন এক মহিলা। যার কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক ওয়ালেট এবং প্রায় ৭৫ হাজার টাকা। তবে এরপর ধৃত ওই মহিলার পরিচয় জানতে পেরে যারপরনাই চমকে গিয়েছেন নেটিজেনরা।

কারণ তিনি টলিউড এবং বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী, নাম রুপা দত্ত। প্রসঙ্গত ধৃত এই অভিনেত্রীর সঙ্গেই সিনেমা করে বিনোদন জগতে পা রেখেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ‘কেল্লাফতে’ সিনেমায় একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল তাদের। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে দেখা গিয়েছে অভিনেতাকে। মজা করে তিনি জানিয়েছেন ভাগ্যিস সে সময় তার কাছে কোন টাকা পয়সা থাকতো না।

প্রসঙ্গত কলকাতা বইমেলায় একের পর এক পকেটমারি হতে থাকায় নজরদারি বাড়িয়েছিল বিধান নগর পুলিশ এবং তার ফলও মিলেছে হাতেনাতে। তবে মহিলার পরিচয় জানতে পেরে চমকে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরাও। জানা গেছে সম্প্রতি আদালতে তোলা হয়েছিল ধৃত অভিনেত্রী রুপা দত্তকে।

আরও পড়ুন: সাদা-মাটা মোহর থেকে হট লুক! নেট মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন টেলি-অভিনেত্রী সোনামনি

তবে তার বক্তব্যে মোটেও খুশি হয়নি আদালত। যে কারণে আপাতত জেল হেফাজতেই দিন কাটাতে হচ্ছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে এমন একজন জনপ্রিয় অভিনেত্রীর গ্রেপ্তারের কথা এখনো মেনে নিতে পারেননি নেটিজেনদের একটি বড় অংশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment